• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ বছরের শিশুর মৃত্যু

শেখ ফরিদ। দেবীগঞ্জ, পঞ্চগড়
বুধবার, ২৫ জুন, ২০২৫

দেবীগঞ্জ উপজেলার ৮ নং দন্ডপাল ইউনিয়নের মৌমারী হাকিমপুর গ্রামে সিদ্ধার্থ রায় (৩) মৃত্যু হয়েছে ।
আজ (২৫জুন) সকালে হাকিমপুর এলাকায় খেলার সময় ঘরের টিনের সাথে বিদ্যুৎ স্পর্শ হয়ে শিশুটি মারা যায়। মৃত সিদ্ধার্থ রায় হাকিমপুর এলাকার সতেন্দ্রনাথ রায়ের ছেলে।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, সিদ্ধার্থ রায় (৩) সে সকালে ঘুম থেকে উঠে প্রতিদিনের ন্যায় খেলাধুলা করতে থাকে। খেলাধুলার একপর্যায়ে বাড়ির সকলের অজান্তে বসত ভিটার পশ্চিম দুয়ারী সেমি পাকা ঘরের টিনের দরজায় বিদ্যুৎ শক খেয়ে ছিটকে পড়ে থাকে। সিদ্ধার্থর মা শিশু পড়ে থাকতে দেখে চিৎকার করলে বাড়ির লোকজন ছুটে আসে। পরে এলাকার লোকজনের সহযোগিতায় দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসেন।কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষণা করে।
উল্লেখ যে, টিনের দরজার উপর দিয়ে বিদ্যুতের তাঁর ঘরের ভেতর নিয়ে যাওয়ায় ফলে টিনের দ্বারা তাঁর কেটে গিয়ে টিনের দরজাটি বিদ্যুৎ স্পর্শ হয়ে যায়। শিশুটি টিনের দরজাটি স্পর্শ করার ফলে এই দুর্ঘটনাটি ঘটে ।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সোয়েল রানা ঘটনার সততা নিশ্চিত করে বলেন,খবর পেয়ে দেবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দেবীগঞ্জ থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।


More News Of This Category