• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

দেবীগঞ্জে জাটকা ইলিশ বিক্রির দায়ে জরিমানা, জব্দকৃত মাছ শিশু সদনে বিতরণ

শেখ ফরিদ। দেবীগঞ্জ, পঞ্চগড়
বুধবার, ২৫ জুন, ২০২৫

পঞ্চগড়ের দেবীগঞ্জে নিষিদ্ধ জাটকা ইলিশ বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ১৭ কেজি জাটকা ইলিশ জব্দ করে স্থানীয় এক শিশু সদনে বিতরণ করা হয়।
বুধবার (২৫ জুন) দুপুর সাড়ে ১২টায় পৌর সদরের দেবীগঞ্জ বাজারের মৎস্য আড়তে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহমুদুল হাসান।
অভিযানে জাটকা ইলিশ সংরক্ষণ ও বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালতে প্রদীপ রায় নামে এক মৎস্য ব্যবসায়ীকে ১৯৫০ সালের মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনের ৪ ধারায় অপরাধ করায় ৫ ধারা অনুযায়ী এক হাজার টাকা জরিমানা এবং বিক্রির জন্য রাখা ১৭ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। পরে জব্দকৃত জাটকা ইলিশ দেবীগঞ্জ শিশু সদনে বিতরণ করা হয়।
এবিষয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহমুদুল হাসান বলেন,
নিষিদ্ধ সময়ে জাটকা ধরা, সংরক্ষণ ও বিক্রি দণ্ডনীয় অপরাধ। জাটকা বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা এবং ১৭ কেজি মাছ জব্দ করা হয়েছে। জনস্বার্থে এবং ইলিশের প্রজনন সুরক্ষায় প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।
অভিযানকালে দেবীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা রতন কুমার বর্মন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম আযম এবং দেবীগঞ্জ থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
শেখ ফরিদ, দেবীগঞ্জ, পঞ্চগড়। ২৫-০৬-২০২৫


More News Of This Category