• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

ঈদের দিন রাতে শার্শায় ককটেল বোমা হামলায় বিএনপি নেতা নিহত 

রফিকুল ইসলাম। বেনাপোল, যশোর
রবিবার, ৮ জুন, ২০২৫

যশোরের শার্শায় ঈদের নামাজ আদায় করা কে কেন্দ্র করে,  দুই পক্ষের গোলযোগ জেরে ককটেল বোমা হামলায় আব্দুল হাই ( ৫৫) নামের এক বিএনপি নেতা নিহত হয়েছে।

শনিবার (৭)ই জুন রাত সাড়ে আটটার দিকে বেনাপোল পোর্ট থানার ডুবপাড়া গ্রামের জামতলা মোড়ে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হাই ওই গ্রামের হারান সরকারের ছেলে এবং ওয়ার্ড বিএনপি’র কার্যনির্বাহী সদস‍্য।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের দিন ডুবপাড়া ঈদগাহ ময়দানে নামাজ আদায়ের পদ্ধতি ও অবস্থান নিয়ে দুই পক্ষের মধ্যে  বিএনপি নেতা আব্দুল হাই ও ওই গ্রামের আবু সাঈদের তর্ক বিতর্ক হয়।

এ ঘটনার জের ধরে রাত ৮, ৩০ দিকে জামতলা মোড়ে অবস্থানরত আব্দুল হাইকে লক্ষ্য করে ৪/৫ একটি সন্ত্রাসী দল আতর্কিত ককটেল বোমা হামলা চালিয়ে পালিয়ে যায়।

এ হামলায় আব্দুল হাই গুরুতর ভাবে আহত হলে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের  মরদেহটি রাতে বেনাপোল পোর্ট থানায় রাখা হয় এবং রবিবার সকালে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয় বলে, নিশ্চিত করেছেন, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া এবং তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতা এবং ঈদগায়ের নেতৃত্ব নিয়ে এ ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের সনাক্ত পূর্বক গ্রেপ্তারের চেষ্টা  চলছে।

নাভারন সার্কেল সহকারি পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান বলেন, ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে পুলিশের অভিযান শুরু হয়েছে এবং তা অব্যাহত আছে।


More News Of This Category