• সোমবার, ১৮ মে ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারে প্রশিকার ৯০ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করলেন ওসি হাবিবুল্লাহ বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বীরগঞ্জে র‌্যাবের অভিযানে ১৬ ইঞ্চির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টাকা তো দেবেই না, ধন্যবাদও দেবে না? সাবেক মন্ত্রী সামাদ আজাদ মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, জালে ৩ ব্যবসায়ী পেশাদার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ডোমারে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন বই যার বন্ধু, সে কখনো একা নয় খেলার মাঠ উন্মুক্তের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি লালমনিরহাটের গণধর্ষণ মামলার আসামি রংপুরে গ্রেফতার দেবীগঞ্জে লাভজনক ফসলের খোঁজে চিয়া সিড চাষ শুরু করলেন কৃষক খোরশেদ আলম

দেবীগঞ্জ এসএসসি ২০০০ ব্যাচের রজত জয়ন্তী উদযাপিত

শেখ ফরিদ। দেবীগঞ্জ, পঞ্চগড়
রবিবার, ৮ জুন, ২০২৫

“মেতে উঠি উৎসবে, ফিরে যাই শৈশবে” – এই মন ছুঁয়ে যাওয়া স্লোগানকে সামনে রেখে দেবীগঞ্জ উপজেলার এসএসসি ২০০০ ব্যাচের ২৫ বছর পূর্তি বা রজত জয়ন্তী ২০২৫ উদযাপিত হয়েছে। রবিবার (৮ জুন) দেবীগঞ্জের নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক আনন্দঘন মিলনমেলার আয়োজন করেন এই ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা।

সকাল ১১টায় নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌরসভা, চৌরাস্তা এবং বিজয় চত্বর সহ দেবীগঞ্জ পৌরসভার বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। র‍্যালি শেষে কেক কেটে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভার শুরুতেই একে অপরের সাথে পরিচিতি পর্ব চলে, যা ছিল বহু বছর পর দেখা হওয়া বন্ধুদের জন্য এক আবেগঘন মুহূর্ত। এ সময় বক্তারা তাদের শৈশবের স্মৃতিচারণ করেন। আলোচনা সভায় বক্তারা বলেন, দেবীগঞ্জ এসএসসি ২০০০ ব্যাচের এই আয়োজন সত্যিই মনোমুগ্ধকর। তারা মনে করেন, বন্ধুরা একে অপরের পরিপূরক। তাই তারা যেখানেই থাকুন না কেন, সবসময় একে অপরের পাশে থাকবেন, সুখে-দুঃখে একে অপরের সহায় হবেন এবং বিপদে ঝাঁপিয়ে পড়বেন।

একজন বন্ধু বলেন, “আজ ২৫ বছর পর আমাদের দেখা হলো। আমরা অনেকেই জানতাম না কে কোথায় আছি বা কী করছি। কিন্তু আজ যখন ২৫ বছর পর সবাই একত্রিত হয়েছি, তখন আমরা একে অপরের পেশা এবং বর্তমান অবস্থা সম্পর্কে জানতে পারছি।” তিনি আরও জানান, গত বছর পঞ্চগড় জেলায় ২০০০ ব্যাচের প্রথম রিইউনিয়ন গঠিত হয়েছিল এবং দেবীগঞ্জের এই আয়োজনটি জেলায় দ্বিতীয় রিইউনিয়ন। সারা বাংলাদেশে ২০০০ ব্যাচের রজত জয়ন্তী পালিত হচ্ছে, তারই ধারাবাহিকতায় পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় এই রজত জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হলো।

এই রজত জয়ন্তী অনুষ্ঠানে দেবীগঞ্জ সহ পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার প্রায় শতাধিক বন্ধু-বান্ধব একত্রিত হন। দিনব্যাপী আয়োজনে ছিল নানান উৎসব, খেলাধুলা এবং বিকেলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এই মিলনমেলা বন্ধুদের মাঝে নতুন করে বন্ধনকে সুদৃঢ় করেছে এবং শৈশবের স্মৃতি রোমন্থনের সুযোগ করে দিয়েছে।



More News Of This Category