• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

শার্শায় অজ্ঞাত দূর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত 

রফিকুল ইসলাম, বেনাপোল
বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

যশোরের শার্শায় কথা কাটাকাটির যে ধরে সবুজ হোসেন (২২) নামে এক যুবক ছুরিকাঘাতে হত্যা করেছে দূর্বৃত্তরা। এ সময় রাজু (২৩) নামে আরো এক যুবককে জখম করা হয়েছে।

 

বুধবার (৪ই) জুন রাত দশটার সময় উপজেলার নাভারণের পার্শ্ববর্তী খাজুড়া নামক স্থানে এই ঘটনা ঘটে। নিহত সবুজ হোসেন যাদবপুর গ্রামের আহম্মদ আলীর ছেলে, আহত রাজু খাজুরা গ্রামের নূর হোসেনের ছেলে।

 

পুলিশ জানাই, নিহত সবুজ, রাজু ও কালু তিনজন রাত দশটার দিকে খাজুরা থেকে বুরুজ বাগান গামী মাটির রাস্তা দিয়ে মাঠের দিকে যায়। পথিমধ্যে ফাকা জায়গাই পৌঁছনো মাত্রই অজ্ঞাত দূর্বৃত্রদের সাথে কথা কাটাকাটি হয়, কথা কাটাকাটির এক পর্যায়ে দূর্বৃত্তরা আতরকৃতভাবে সবুজ ও রাজু কে ছুরিকাঘাত করতে থাকে। রক্তাক্ত জখম করে।

 

এ সময় তাদের সাথে থাকা অপরজন কালু সেখান থেকে পালিয়ে দৌড়ে এসে, পাশে নেহা তেল পাম্পে এসে স্থানীয় লোকজনকে জানালে, তাৎক্ষণিক ভাবে লোকজন এসে, জখম অবস্থায় সবুজ ও রাজুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে, কর্তব্যরত চিকিৎসক সবুজকে মৃত ঘোষণা করেন ও রাজুর অবস্থা গুরুতর হওয়ায়, তাকে যশোর ২৫০ বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

 

এ বিষয়ে জানতে চাইলে, শার্শা থানা অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনা স্থান পরিদর্শন করেছে পুলিশ। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের জন্য তদন্ত চলছে। হত্যায় জড়িতদের সনাক্ত করে গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে বলে তিনি জানান।


More News Of This Category