• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

মর্মান্তিক ঘটনা: মায়ের শাসন মেনে নিতে না পেরে স্কুলছাত্রীর আত্মহত্যা

সংবাদদাতা:
রবিবার, ১ জুন, ২০২৫

জামালপুরের কাচারিপাড়া বটতলা এলাকায় এক মর্মান্তিক ঘটনায় উইজডম স্কুলের পঞ্চম শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে। মায়ের শাসন মেনে নিতে না পারার অভিমানেই সে এমন চরম সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

নিহত ছাত্রীর নাম মার্জিয়া শরিফা তামান্না। তার বয়স ছিল ১১ বছর। সে কাচারিপাড়া বটতলা এলাকার আরিফ সাহেবের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মার্জিয়া অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার করত। এ কারণে গতকাল রাতে তার মা তাকে বকাঝকা করেন এবং মোবাইল ব্যবহার সীমিত করার জন্য শাসন করেন। মায়ের এই শাসন তামান্না মেনে নিতে পারেনি। এর জের ধরেই আজ সকাল আনুমানিক ১১:৩০ থেকে ১২:০০ টার মধ্যে সে আত্মহত্যা করে।

এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। একটি সম্ভাবনাময় প্রাণের এমন অকাল প্রয়াণে সকলেই হতবাক।


More News Of This Category