• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম
গঙ্গাচড়ায় জমি নিয়ে বিরোধে উঠান বৈঠকে হামলা, অন্তঃসত্ত্বা নারীকে মারধরের অভিযোগে থানায় মামলা কক্সবাজারের পেকুয়া ও কুতুবদিয়ায় ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী গঙ্গাচড়ায় যৌতুকের দাবিতে গৃহবধূ হত্যা: স্বামীসহ ৫ জন গ্রেফতার বীরগঞ্জে ভাবকি কেএফটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ও ট্রাইব্রেকারে হারাগাছের জয় শশুর বাড়ির ১৩ লাখ টাকার গহনা নিয়ে ভাগা ঘরজামাই অবশেষে ধরা জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং অতীতের আন্দোলনের তুলনা নিয়ে ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান পটুয়াখালীতে ইমাম-খতিরসহ ৩ জনের বিরুদ্ধে করা ধর্ষণ মামলার বাদীই মিথ্যা অভিযোগে গ্রেপ্তার গঙ্গাচড়ায় ফিলিং স্টেশনে পরিমাপে ত্রুটি, দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা শার্শায় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি ও কর্মী আটক পঞ্চগড়ে প্রান্তিক শিশুদের জন্য পাঠ্যক্রমভিত্তিক স্কুল সিলেবাস থিয়েটার কার্যক্রমের শুভ সূচনা

জামালপুর মাদারগঞ্জ উপজেলায় গ্যাস অনুসন্ধানে কূপ খননের প্রাথমিক পরীক্ষায় গ্যাসের সন্ধান 

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর
বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

জামালপুর মাদারগঞ্জ উপজেলায় তারতাপাড়া এলাকায় রবিবার দুপুর ১২টা পর্যন্ত ৭.২ মিলিয়ন চাপে গ্যাস বের হচ্ছিলো বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। গত (৩১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গ্যাসের অস্তিত্ব নিশ্চিত করেন।

 

আগামী ৭২ ঘণ্টা ধরে পর্যবেক্ষণ ও পরীক্ষার পর জানা যাবে কূপটিতে কত পরিমাণ গ্যাস মজুত রয়েছে।

 

জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন প্রকল্পের কর্মকর্তারা বলেন,২ হাজার ৬০০ মিটার খনন করা হয়েছে। ১ হাজার ৪৪১ থেকে ১ হাজার ৪৪৫ মিটার মাটির নিচের স্তর থেকে ৭.২ মিলিয়ন চাপে গ্যাস বের হচ্ছে। তার উপরে আরও একটি স্তর রয়েছে, ওইখানেও গ্যাস রয়েছে।

 

অনুসন্ধান কূপ খনন প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ মোজাম্মেল হক বলেন,আগামী ৭২ ঘণ্টা প্রাথমিক পরীক্ষা শেষে জানা যাবে কি পরিমাণ গ্যাস রয়েছে। এছাড়া অন্য কোনো খনিজ পদার্থ থাকলে সেটিও পরীক্ষা শেষে বলা যাবে।

 

এর আগে গত বছরের ২৪শে জানুয়ারি উপজেলার তারতাপাড়া গ্রামে গ্যাস খনন কূপটির খনন‌ কাজ উদ্বোধন করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম। এ প্রকল্প খননে ১৬৮ কোটি টাকা ব্যয়ে কূপ খননের কাজ শুরু হয়।


এরকম আরও সংবাদ