1. info2@icrbd24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@icrbd24.com : admin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

দেবীগঞ্জে শিক্ষার মান গতিশীল করতে অভিভাবক সমাবেশ

শেখ ফরিদ। দেবীগঞ্জ, পঞ্চগড়
  • আপডেট টাইম : রবিবার, ১ জুন, ২০২৫

পঞ্চগড়ের দেবীগঞ্জে মাদরাসার শিক্ষার পরিবেশ সৃষ্টি, পাঠদান ও শিক্ষার মানের গতিশীল করতে এবং নতুন কারিকুলাম বাস্তবায়নে অভিভাবকদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়েছে।

১ জুন রবিবার সকালে দেবীগঞ্জ উপজেলার পৌর এলাকার সবুজপাড়াস্থ কেন্দ্রীয় কবরস্থান মাঠে এ অভিভাবক সমাবেশের আয়োজন করে। মাদরাসার সকল অভিভাবক সমাবেশে উপস্থিত ছিলেন। অভিভাবক সমাবেশ ছাড়াও অনুষ্ঠানে মাদরাসায় অনুষ্ঠিত প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। পরে প্রাইভেট মাদ্রাসা এডুকেশন সোসাইটির আওতাধীন বৃত্তি পরীক্ষায় মাদরাসার ২০ জন বৃত্তিপ্রাপ্ত ছাত্র ছাত্রীদের মাঝে ক্রেস্ট, সার্টিফিকেট ও পুরষ্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন পঞ্চগড় জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি ও দেবীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর, মাদরাসার উপদেষ্টা আবুল বাশার বসুনিয়া।দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও অত্র মাদ্রাসার উপদেষ্টা আব্দুল গনি বসুনিয়া, মাদরাসার সভাপতি ও দেবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন কবির রাজু।

মাদরাসার দুই ক্ষুদে শিক্ষার্থীদের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার মাসুদুর রহমান,ইকরা মডেল মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা সাব্বির আহমেদ সোহাগ, অভিভাবক, রাসেল আহমেদ, হামিদুল ইসলাম ।অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন মাদ্রাসার পরিচালক ও নয়াদিগন্ত পত্রিকার দেবীগঞ্জ সংবাদদাতা হাফেজ, মাওলানা শেখ ফরিদ।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2013- 2026