• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম
গঙ্গাচড়ায় জমি নিয়ে বিরোধে উঠান বৈঠকে হামলা, অন্তঃসত্ত্বা নারীকে মারধরের অভিযোগে থানায় মামলা কক্সবাজারের পেকুয়া ও কুতুবদিয়ায় ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী গঙ্গাচড়ায় যৌতুকের দাবিতে গৃহবধূ হত্যা: স্বামীসহ ৫ জন গ্রেফতার বীরগঞ্জে ভাবকি কেএফটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ও ট্রাইব্রেকারে হারাগাছের জয় শশুর বাড়ির ১৩ লাখ টাকার গহনা নিয়ে ভাগা ঘরজামাই অবশেষে ধরা জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং অতীতের আন্দোলনের তুলনা নিয়ে ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান পটুয়াখালীতে ইমাম-খতিরসহ ৩ জনের বিরুদ্ধে করা ধর্ষণ মামলার বাদীই মিথ্যা অভিযোগে গ্রেপ্তার গঙ্গাচড়ায় ফিলিং স্টেশনে পরিমাপে ত্রুটি, দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা শার্শায় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি ও কর্মী আটক পঞ্চগড়ে প্রান্তিক শিশুদের জন্য পাঠ্যক্রমভিত্তিক স্কুল সিলেবাস থিয়েটার কার্যক্রমের শুভ সূচনা

দেবীগঞ্জে দেড় কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তিসহ যুবক আটক 

শেখ ফরিদ। দেবীগঞ্জ, পঞ্চগড়
শুক্রবার, ১৬ মে, ২০২৫

পঞ্চগড়ের দেবীগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেড় কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তিসহ আবু বক্কর ছিদ্দীক নামে এক যুবককে আটক করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (১৫ মে) র্যাব-১৩ এর একটি টিম উপজেলার দন্ডপাল ইউনিয়নের মাটিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে মুকুল নামের এক ব্যক্তির বাড়ি থেকে আটক তাকে করা হয়।

র‍্যাব জানায়, আবু বকর সিদ্দিক মূর্তিটি ভারতে পাচারের উদ্দেশ্যে শ্বশুরবাড়িতে এনে লুকিয়ে রেখেছিল এবং উপযুক্ত সময়ের অপেক্ষায় ছিল। বৃহস্পতিবার দুপুরে র‍্যাব অভিযান পরিচালনা করলে সে একটি সাদা রঙের প্লাস্টিকের বস্তা নিয়ে পালানোর চেষ্টা করে। তবে র‍্যাব সদস্যরা ধাওয়া দিয়ে তাকে আটক করে এবং সেই বস্তা থেকেই উদ্ধার করা হয় মূল্যবান মূর্তিটি। এসময় তার হেফাজতে থাকা কালো রঙের একটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়, যার ওজন ৩৩ কেজি ৫০০ গ্রাম।প্রাথমিকভাবে মূর্তিটির বাজারমূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা বলে ধারণা করছে র‍্যাব।

এদিকে ঘটনার পর নীলফামারী র‍্যাব-১৩ এর ইন্সপেক্টর আব্দুর রাজ্জাক বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫(বি)(১)(এ) ধারায় আবু বক্কর ছিদ্দীককে আসামি করে দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

এবিষয়ে দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার সরকার বলেন, আটককৃত আসামিকে শুক্রবার আদালতে পাঠানো হবে।


এরকম আরও সংবাদ