• রবিবার, ১৭ মে ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ডোমারে প্রশিকার ৯০ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করলেন ওসি হাবিবুল্লাহ বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বীরগঞ্জে র‌্যাবের অভিযানে ১৬ ইঞ্চির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টাকা তো দেবেই না, ধন্যবাদও দেবে না? সাবেক মন্ত্রী সামাদ আজাদ মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, জালে ৩ ব্যবসায়ী পেশাদার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ডোমারে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন বই যার বন্ধু, সে কখনো একা নয় খেলার মাঠ উন্মুক্তের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি লালমনিরহাটের গণধর্ষণ মামলার আসামি রংপুরে গ্রেফতার দেবীগঞ্জে লাভজনক ফসলের খোঁজে চিয়া সিড চাষ শুরু করলেন কৃষক খোরশেদ আলম

বীরগঞ্জে ‘সোহরাওয়ার্দীর বডিগার্ড’ আইডির এডমিন কে খুঁজছে পুলিশ!

মোশাররফ হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর)
সোমবার, ১২ মে, ২০২৫

বীরগঞ্জে ফেসবুকে মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্য প্রনোদিত, মানহানিকর পোস্ট দিয়ে বিভ্রান্তি, থানায় সাধারন ডাইরী।

 

দিনাজপুরের বীরগঞ্জে ‘সোহরাওয়ার্দীর বডিগার্ড’ নামীয় অজ্ঞাতনামা একটি ফেসবুক আইডি থেকে কিছুদিন যাবত প্রায়ই এলাকার সুনামধন্য ব্যক্তি ও প্রতিষ্ঠান, বিশিষ্ট পদধারী চাকুরীজীবি, নামিদামি ব্যবসায়ী, পেশাজীবীসহ ঐতিহ্যবাহী খানদানী পরিবারকে জড়িয়ে কুরুচিপূর্ণ মানহানিকর পোস্ট বিয়ে বিভ্রান্ত সৃষ্টি করা হচ্ছে।

 

তাই ফেক আইডি কর্তৃক অপপ্রচারের কারনে যে কোনো মুহূর্তে আইন শৃঙ্খলার চরম অবনতি হওয়ার সমূহ সম্ভাবনা দেখা দিয়েছে।

 

সচেতন নাগরিকসহ বিভিন্ন মহল বেশ কিছুদিন থেকে সোস্যাল মিডিয়ায় ‘সোহরাওয়ার্দীর বডিগার্ড’ আইডি’র এডমিন কে খুজে বের করতে পারছে না।

 

ফলে গত ১১ মে’২০২৫ সন্ধ্যায় ঐ বিভ্রান্ত সৃষ্টিকারী ফেক আইডির পরিচালক কে দ্রুত খুজে বের করে আইনের আওতায় আনতে স্থানীয় যুবক দৈনিক ভোরের ডাক বীরগঞ্জ প্রতিনিধি তোফাজ্জল হোসেন বাদী হয়ে সন্দেহ জনক ‘সোহরাওয়ার্দীর বডিগার্ড’ নামীয় আইডির বিরুদ্ধে বীরগঞ্জ থানায় ৪৮৬ নম্বর সাধারণ ডাইরী করেছে।

 

জিডি তদন্তকারী অফিসার এসআই জাহাঙ্গীর বাদশা রনি বলেন যে কোনো মূল্যে সর্বোচ্চ তথ্য প্রযুক্তি ব্যবহার করে অপপ্রচারকারী আইডি শানাক্ত করা হবে, আইনের আওতায় আনা হবে অপপ্রচার কারীকেও ।

 

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুরের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অনেকেই অভিযোগ করেছে এই আইডি’র বিরুদ্ধে।

 

সাধারণ ডায়েরি রেকর্ড করা হয়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।


More News Of This Category