• রবিবার, ১৭ মে ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ডোমারে প্রশিকার ৯০ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করলেন ওসি হাবিবুল্লাহ বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বীরগঞ্জে র‌্যাবের অভিযানে ১৬ ইঞ্চির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টাকা তো দেবেই না, ধন্যবাদও দেবে না? সাবেক মন্ত্রী সামাদ আজাদ মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, জালে ৩ ব্যবসায়ী পেশাদার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ডোমারে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন বই যার বন্ধু, সে কখনো একা নয় খেলার মাঠ উন্মুক্তের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি লালমনিরহাটের গণধর্ষণ মামলার আসামি রংপুরে গ্রেফতার দেবীগঞ্জে লাভজনক ফসলের খোঁজে চিয়া সিড চাষ শুরু করলেন কৃষক খোরশেদ আলম

মেলান্দহে বিয়ের দাবিতে অনশনে প্রেমিকা, বাড়ি ছেড়ে পালালেন প্রেমিক

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর
রবিবার, ১১ মে, ২০২৫

জামালপুরের মেলান্দহে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকা অনশনে বসেছেন । রোববার (১১ মে ) সকাল সাড়ে নয়টা থেকে উপজেলার চর বানিপাকুরিয়া ইউনিয়নের শিহুরী মধ্যপাড়া ( বড় পুকুর পাড়) এলাকায় আনোয়ারের ছেলে সাগরের বাড়ীতে এই অনশন শুরু করেন।

জানা যায়, মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়নের থুরিটংকী পাড়া মোখলেসের মেয়ে মীম আক্তার হাজরাবাড়ী সিরাজুল হক কলেজের এইচএসসি ২য় বর্ষে অধ্যয়নরত রয়েছে। গত সাড়ে ৫ মাস ধরে মীম আক্তার ও সাগরের মধ্যে প্রেমের সম্পর্ক চলছে। সম্পর্কের কারণে তাদের মধ্যে নিয়মিত দেখা-সাক্ষাৎ হতো। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ান প্রেমিক সাগর। বিয়ের আশ্বাস দিয়ে আসলেও সাগর বিয়ে আজ না কাল বলে সময় কাল ক্ষেপণ করে। এদিকে রবিবার সকালে সাগরের বাড়ীতে মীম গেলে সাগর ও তার পিতা আনোয়ার মীমের সাথে আলোচনা করে। এরপর সাগরের মা ধাক্কা দিয়ে মীমকে বাইরে বের করে দিলে অনশন শুরু করেন মীম। এরপর থেকেই সাগর ও তার বাবা বাড়ী থেকে পালিয়ে যায়। রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মীম অনশনেই ছিলেন। সাগরের বোন আশা ছাড়া বাড়ীতে কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় স্থানীয় এলাকা ও পার্শবর্তী এলাকায় মানুষরা সাগরের বাড়ীতে ভিড় জমাচ্ছে।

প্রেমিকা মীম আক্তার জানান, আমার সাড়ে ৫ মাসের সম্পর্ক। আমার সাথে সব করেছে। আমি সাগরকে ছারা বাচব না। সাগর আমাকে বিয়ে না করলে আমি বিষ খেয়ে আত্মহত্যা করব।

 

কথা হলে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান,মেয়ে কিংবা মেয়ের পরিবারের থেকে এখনো কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।


More News Of This Category