• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম
গঙ্গাচড়ায় জমি নিয়ে বিরোধে উঠান বৈঠকে হামলা, অন্তঃসত্ত্বা নারীকে মারধরের অভিযোগে থানায় মামলা কক্সবাজারের পেকুয়া ও কুতুবদিয়ায় ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী গঙ্গাচড়ায় যৌতুকের দাবিতে গৃহবধূ হত্যা: স্বামীসহ ৫ জন গ্রেফতার বীরগঞ্জে ভাবকি কেএফটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ও ট্রাইব্রেকারে হারাগাছের জয় শশুর বাড়ির ১৩ লাখ টাকার গহনা নিয়ে ভাগা ঘরজামাই অবশেষে ধরা জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং অতীতের আন্দোলনের তুলনা নিয়ে ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান পটুয়াখালীতে ইমাম-খতিরসহ ৩ জনের বিরুদ্ধে করা ধর্ষণ মামলার বাদীই মিথ্যা অভিযোগে গ্রেপ্তার গঙ্গাচড়ায় ফিলিং স্টেশনে পরিমাপে ত্রুটি, দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা শার্শায় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি ও কর্মী আটক পঞ্চগড়ে প্রান্তিক শিশুদের জন্য পাঠ্যক্রমভিত্তিক স্কুল সিলেবাস থিয়েটার কার্যক্রমের শুভ সূচনা

বকশীগঞ্জে গৃহবধূর মৃত্যু ঘিরে রহস্য, পুলিশ তদন্তে

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর
বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

জামালপুরের বকশীগঞ্জে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের ফজিলত পাড়া গ্রামে নিজ বাড়ি থেকে মনেজা বেগম (৩৫) নামের ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

মনেজা বেগম ফজিলত পাড়া গ্রামের ইসরাফিল আলমের স্ত্রী এবং দুই সন্তানের জননী। নিহতের বাবার বাড়ি একই ইউনিয়নের নতুন বাজার এলাকায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে খবর ছড়িয়ে পড়ে যে, মনেজা বেগম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে মৃতদেহ উদ্ধারের সময় তিনি মাটিতে শায়িত অবস্থায় ছিলেন, যা ঘটনাটিকে আরও রহস্যজনক করে তোলে।

খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ দুপুর ২টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের স্বামীর পরিবারের দাবি, এটি স্বাভাবিক মৃত্যু। কিন্তু প্রতিবেশী ও স্থানীয়দের ভাষ্যে আত্মহত্যার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফলে মৃত্যুটি ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, “প্রাথমিক তদন্তে গলায় ফাঁসের আলামত পাওয়া গেছে। তবে এটি আত্মহত্যা না অন্য কোনো কারণে মৃত্যু—তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।”

এ ঘটনায় এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি বলেও জানা গেছে।


এরকম আরও সংবাদ