• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
গ্রেপ্তারের ভয়ে মুসল্লিদের সিজদায় রেখে পালালেন ইমাম পুলিশ প্রশাসনে বড় রদবদল, এক আদেশে ১২ শীর্ষ কর্মকর্তার একযোগে বদলি ঠাকুরগাঁওয়ে র‍্যাবের অভিযানে ৬৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ বীরগঞ্জে মোটরসাইকেলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হাশেম গ্রেফতার, ইয়াবা ও গাঁজা উদ্ধার হারিয়ে যাচ্ছে শিল্পী পাখি বাবুই, করতোয়া তীরের কিচিরমিচিরে লুকিয়ে থাকা এক বুক আর্তি সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই জনগণের সামনে তুলে ধরতে হবে: গণমাধ্যমকে প্রধানমন্ত্রী গংগাচড়ার বেতগাড়ী একরামিয়া ফাজিল মাদরাসার নতুন সভাপতি সহিদুল ইসলাম ও বিদ্যোৎসাহী প্রতিনিধি আহসান হাবিব বেতগাড়ী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বেতগাড়ী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত শব্দের অন্তরাল থেকে আলোর অভিযাত্রা : কবি পারুল আক্তার পান্নার কাব্যভুবন

জাতীয় সাংবাদিক সংস্থা জামালপুর জেলা কমিটি গঠন

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর
মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

জাতীয় সাংবাদিক সংস্থা জামালপুর জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। জেলা কমিটিতে সাংবাদিক মোঃ আহসান হাবীব চৌধুরী স্বপনকে সভাপতি ও সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম শফিককে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। গত ২৬ এপ্রিল শনিবার জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মোঃ মমিনুর রশিদ শাইন ও মহাসচিব মোহাম্মদ কামরুল ইসলাম স্বাক্ষরিত সংস্থা জামালপুর জেলা কমিটির অনুমোদন দেন। সেই সাথে সংস্থার জামালপুর জেলার সাবেক সকল কমিটির বিলুপ্ত ঘোষণা করা হয়। জাতীয় সাংবাদিক সংস্থার জামালপুর জেলা কমিটির সভাপতি মোঃ আহসান হাবীব চৌধুরী স্বপন ও সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফিক কেন্দ্রীয় কমিটির সভাপতি ও মহাসচিবের হাত থেকে ২১ সদস্য বিশিষ্ট অনুমোদিত কমিটি কাগজ গ্রহন করেন।

এসময় উপস্থিত ছিলেন সংস্থার কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সদস্য মোঃ শাহজাহান মোল্লা, নীতি নির্ধারক সদস্য মুহাম্মদ মনজুর হোসেন, মোঃ আলমগীর গনি, নীতি নির্ধারক সদস্য ও সহ-সভাপতি মোঃ জামাল হোসেন, মোঃ খায়রুল ইসলাম, মোঃ আতিকুর রহমান আজাদ, মোঃ হাসান সরদার জুয়েল, যুগ্ম মহাসচিব সিকদার মোহাম্মদ আরিফুল আলম টিটোসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

জাতীয় সাংবাদিক সংস্থা জামালপুর জেলা কমিটি অনুমোদন দেয়ায় জেলা কমিটির সভাপতি স্বপন ও সাধারণ সম্পাদক শফিক কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে। এ ছাড়াও জামালপুরের সকল সাংবাদিক সংগঠনের পাশে থেকে সকলকে সাথে নিয়ে আগামী দিনের সংস্থার কার্যক্রম পরিচালনা করার প্রত্যাশা জানিয়েছেন।


More News Of This Category