• রবিবার, ১৭ মে ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বীরগঞ্জে র‌্যাবের অভিযানে ১৬ ইঞ্চির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টাকা তো দেবেই না, ধন্যবাদও দেবে না? সাবেক মন্ত্রী সামাদ আজাদ মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, জালে ৩ ব্যবসায়ী পেশাদার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ডোমারে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন বই যার বন্ধু, সে কখনো একা নয় খেলার মাঠ উন্মুক্তের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি লালমনিরহাটের গণধর্ষণ মামলার আসামি রংপুরে গ্রেফতার দেবীগঞ্জে লাভজনক ফসলের খোঁজে চিয়া সিড চাষ শুরু করলেন কৃষক খোরশেদ আলম পঞ্চগড়ে ভুট্টা চাষে সফলতার গল্প, সার্কেল সীড কোম্পানির মাঠ দিবস অনুষ্ঠিত⁠

জামালপুরে মাকে কুপিয়ে হত্যা মামলায় ছেলে গ্রেপ্তার

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

জামালপুর শহরতলীর চন্দ্রা ঘুন্টিতে মাকে কুপিয়ে হত্যা মামলার একমাত্র আসামী ছেলে মঞ্জুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোরে ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার নাওভাঙ্গাচরের দক্ষিন পাড়া গ্রামে বাবা তোতা মিয়ার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়- ১৫ এপ্রিল সকালে বাড়ির পাশে গাছ বিক্রির দাম নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে কুপিয়ে মা মঞ্জিলা বেগম জিরাকে হত্যা ও গাছ কাটতে আসা এক ব্যক্তিকে আহত করে মঞ্জু। এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি। এই ঘটনায় মঞ্জিলা বেগমের ছোট ছেলে জীবন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে অভিযান পরিচালনা করে মঞ্জুকে গ্রেপ্তার করে পুলিশ।
জামালপুর থানার অফিসার ইনচার্জ আবু ফয়সল মো আতিক বলেন- জামালপুরে আলোচিত মাকে কুপিয়ে হত্যা মামলায় আসামী ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার নাওভাঙ্গাচরের দক্ষিন পাড়া গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।


More News Of This Category