• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

দুদকের মামলায় আওয়ামী লীগ নেতার ১১ বছরের কারাদণ্ড

সংবাদদাতা:
শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

নোয়াখালীতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় আহমেদ হোসেন সোহাগ নামে এক আওয়ামী লীগ নেতাকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৩১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) দুদকের কোর্ট পরিদর্শক মো. ইদ্রিস বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে নোয়াখালী স্পেশাল জজ আদালতের বিচারক এহসান তারেক এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আহমেদ হোসেন সোহাগ চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড পাল্লা বাজার এলাকার ধন্যপুর গ্রামের মরহুম রুস্তম আলীর মাস্টারের ছেলে। তিনি চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাবেক জনসংখ্যা ও স্বাস্থ্যবিষয়ক সম্পাদক। বর্তমানে তিনি দেশের বাইরে পলাতক।

আদালত সূত্রে জানা গেছে, চাটখিল উপজেলা আওয়ামী লীগের নেতা আহমেদ হোসেন সোহাগ ২০০৯ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত দুই দফায় মোট ছয় বছর চাটখিল উপজেলার কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় তিনি আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন।

পরে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তার নামে দুদক মামলা করে। অভিযোগের সত্যতা পাওয়ায় তার ১১ বছর জেল ও ৩১ লাখ টাকা জরিমানা করেন আদালত। একই সঙ্গে মামলা চলাকালীন তার সম্পত্তির মালিকানা হস্তান্তর অবৈধ ঘোষণা করেন। তিনি ৫ আগস্টের পর মামলার রায় হবে টের পেয়ে অস্ট্রেলিয়া পালিয়ে যান।

নোয়াখালী স্পেশাল জজ আদালতের দুদকের কোর্ট পরিদর্শক মো. ইদ্রিস বলেন, আদালত ঋণের টাকার তছরুপ ও নয়ছয়ের সব অভিযোগের সত্যতা পেয়ে ১১ বছরের জেল ও ৩১ লাখ টাকা জরিমানা করেছেন। তিনি সব সময় আদালতে উপস্থিত থাকতেন। কিন্তু রায় হওয়ার সম্ভাবনার বিষয় জানতে পেরে দেশের বাইরে পালিয়ে যান।


More News Of This Category