• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

সরকারি জায়গা থেকে মাটি কেটে বিক্রি, লাখ টাকা জরিমানা

সংবাদদাতা:
শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পৃথক স্থানে অভিযান চালিয়ে অবৈধভাবে সরকারি জায়গা থেকে মাটি কাটার দায়ে দুজনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন ভাঙ্গা উপজেলার সহকারী কমিশনার মিশকাতুল জান্নাত রাবেয়া।

এসময় উপজেলার পল্লীবেড়া এলাকার মো. রাবু খাঁনকে ৫০ হাজার টাকা ও মটরা এলাকার মো. সোহেলকে ৫০ হাজার টাকা, মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।

ভাঙ্গা উপজেলা সরকারি কমিশনার (ভূমি) মিশকাতুল জান্নাত রাবেয়া বলেন, কাওলীবেড়া ইউনিয়নের পল্লীবেড়া ও মটরা এলাকায় অবৈধভাবে সরকারি জায়গা থেকে মাটি কেটে বিক্রি করছে একটি চক্র। এমন অভিযোগের ভিত্তিতে দুই জায়গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের পল্লীবেড়া ও খাটরা এলাকা থেকে মাটি বিক্রেতা দুজনকে আটক করা হয়। পরে দুজনকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, উপজেলার কাওলীবেড়া ইউনিয়নে পৃথক দুটি সরকারি জায়গা থেকে অবৈধভাবে মাটি বিক্রি করছে একটি চক্র। এমন সংবাদের ভিত্তিতে মাটি উত্তোলনকারী দুজনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।


More News Of This Category