• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

ঠাকুরগাঁও জেলা কারাগারে দুই কারারক্ষী বরখাস্ত

রবিউল আওয়াল
বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫

ঠাকুরগাঁও জেলা কারাগারে বন্দিদের স্বজনের সঙ্গে সাক্ষাৎ করাতে ঘুষ নেওয়ার অভিযোগ দুই কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘুষ নেওয়ার একটি ভিডিও ২৬ ফেব্রুয়ারি বুধবার  সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে  ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, কারারক্ষী রহিম প্রথমে এক বন্দির স্বজনের সঙ্গে কথা বলেন এবং তাকে দেখা করানোর আশ্বাস দেন। এরপর সহকারী প্রধান কারারক্ষী আমিনুল এসে রহিমের সঙ্গে কথা বলেন এবং সাক্ষাতের জন্য ৪০০ টাকা নেওয়া হয়। ঘটনাটি প্রকাশ্যে আসার পর ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

ভিডিওটি নজরে আসলে ঠাকুরগাঁও জেলা কারাগারের পক্ষ থেকে অভিযুক্ত দুই কারারক্ষীকে তাৎক্ষনিক দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইসরাত ফারজানা বলেন, ভিডিওর বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি এবং বিষয়টি আরও গভীরভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে অভিযুক্ত কারারক্ষী রহিম ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করেন। তার দাবী, তাকে ফাঁসানো হয়েছে। ঠাকুরগাঁও জেলা কারাগারের জেলার শাহরিয়ার আলমের কাছে জানতে চাইলে কারাগারের সুনাম অক্ষুন্ন রাখার ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘কারা ডিপার্টমেন্টের সুনাম নষ্ট হবে এমন কোন কাজ যদি কারাগারের কোন স্টাফ করে- তাহলে তাদের বিরুদ্ধে যথাযথ পানিশমেন্ট এর ব্যবস্থা গ্রহন করা হবে। আজকে সাক্ষাৎ করানোর জন্য টাকা গ্রহণ করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আসলে অভিযুক্ত সহকারী প্রধান কারারক্ষী আমিনুল ও কারারক্ষী রহিমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ঠাকুরগাঁও জেলা কারাগারকে দুর্নীতি মুক্ত রাখতে আমরা বদ্ধপরিকর। কোনো কারারক্ষী যদি কোনো অনিয়ম করে তবে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।


More News Of This Category