• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে মোটরসাইকেলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হাশেম গ্রেফতার, ইয়াবা ও গাঁজা উদ্ধার হারিয়ে যাচ্ছে শিল্পী পাখি বাবুই, করতোয়া তীরের কিচিরমিচিরে লুকিয়ে থাকা এক বুক আর্তি সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই জনগণের সামনে তুলে ধরতে হবে: গণমাধ্যমকে প্রধানমন্ত্রী গংগাচড়ার বেতগাড়ী একরামিয়া ফাজিল মাদরাসার নতুন সভাপতি সহিদুল ইসলাম ও বিদ্যোৎসাহী প্রতিনিধি আহসান হাবিব বেতগাড়ী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বেতগাড়ী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত শব্দের অন্তরাল থেকে আলোর অভিযাত্রা : কবি পারুল আক্তার পান্নার কাব্যভুবন ডোমার কেতকীবাড়ীতে চলাচলের রাস্তা বন্ধের জেরে বাবা ও ছেলেকে পিটিয়ে জখমের অভিযোগ ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পুষ্টির আলো পৌঁছালো বালাগ্রাম–গোলমুন্ডা–ডাউয়াবাড়ীতে: পিপিইপিপি-ইইউ প্রকল্পের সহায়তায় ৩২ অপুষ্ট শিশুকে পুষ্টি উপকরণ বিতরণ

নীলফামারী সংবাদদাতা
বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

মঙ্গলবার ( ২৫ নভেম্বর ) পিপিইপিপি-ইইউ প্রকল্পের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে অপুষ্ট শিশু চিহ্নিত করে বালাগ্রাম, গোলমুন্ডা ও ডাউয়াবাড়ী ইউনিয়নের মোট ৩২ জন অপুষ্ট শিশুকে উচ্চমান ক্যালরি সমৃদ্ধ খাবার—পুষ্টি খিচুড়ি ও পুষ্টি হালুয়া—রেসিপির অনুদান প্রদান করা হয়।
শিশুদের পুষ্টি উন্নয়নের লক্ষ্যে চাল, ডাল, তেল, আলু, আটা, গুড়, মশলা ইত্যাদি উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে শাখা ব্যবস্থাপক মোঃ রোকন উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নন্দা সেন গুপ্তা।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন মোঃ রাশেদুল ইসলাম, এমটিইপিআই, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জলঢাকা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কারিগরি কর্মকর্তা–টিও (পুষ্টিবিদ) মোঃ মাহবুবুর রহমান।
এ ছাড়া উপস্থিত ছিলেন সহকারী কারিগরি কর্মকর্তা—নিউট্রিশন ও লাইভলিহুড টিম এবং বিপুল সংখ্যক উপকারভোগী।

অতিথিগণ তাদের বক্তব্যে বলেন, এই পুষ্টি সহায়তা অপুষ্ট শিশুদের সুস্থ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং প্রকল্পের এই মানবিক উদ্যোগ সমাজের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে


More News Of This Category