• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
গ্রেপ্তারের ভয়ে মুসল্লিদের সিজদায় রেখে পালালেন ইমাম পুলিশ প্রশাসনে বড় রদবদল, এক আদেশে ১২ শীর্ষ কর্মকর্তার একযোগে বদলি ঠাকুরগাঁওয়ে র‍্যাবের অভিযানে ৬৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ বীরগঞ্জে মোটরসাইকেলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হাশেম গ্রেফতার, ইয়াবা ও গাঁজা উদ্ধার হারিয়ে যাচ্ছে শিল্পী পাখি বাবুই, করতোয়া তীরের কিচিরমিচিরে লুকিয়ে থাকা এক বুক আর্তি সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই জনগণের সামনে তুলে ধরতে হবে: গণমাধ্যমকে প্রধানমন্ত্রী গংগাচড়ার বেতগাড়ী একরামিয়া ফাজিল মাদরাসার নতুন সভাপতি সহিদুল ইসলাম ও বিদ্যোৎসাহী প্রতিনিধি আহসান হাবিব বেতগাড়ী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বেতগাড়ী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত শব্দের অন্তরাল থেকে আলোর অভিযাত্রা : কবি পারুল আক্তার পান্নার কাব্যভুবন

লালমনিরহাটে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৫৫ বোতল ‘CHOCO+’ ফেনসিডিল জব্দ, নারীসহ ৩ গ্রেফতার

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম), রংপুর
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

লালমনিরহাটে র‌্যাব-১৩ এর মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল জাতীয় মাদকদ্রব্য ‘CHOCO+’ জব্দ করেছে র‌্যাব। এসময় একজন নারীসহ তিনজন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, বুধবার (৩০ অক্টোবর) সকালে র‌্যাব-১৩, সদর কোম্পানি, রংপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে হাতীবান্ধা থানার ভেলাগুড়ী ইউনিয়নের বনচুকি গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে স্থানীয় মাদক কারবারি মোঃ শামীম রহমানের বাড়িতে তল্লাশি চালিয়ে তার রান্নাঘরে প্লাস্টিকের বস্তার মধ্যে লুকানো অবস্থায় ৩৫৫ বোতল ফেনসিডিল জাতীয় মাদকদ্রব্য ‘CHOCO+’ উদ্ধার করা হয়।

এসময় র‌্যাব সদস্যরা মাদক ব্যবসায়ী
মোঃ রাজিব (২৭), পিতা-মৃত আবু সাঈদ,
মোঃ শামীম রহমান (৪২), পিতা-মোঃ আব্দুর রশিদ,
এবং ৩. মোছাঃ বিলকিস বেগম (৪০), স্বামী-মোঃ শামীম রহমান সকলেই বনচুকি গ্রামের বাসিন্দাকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামিরা দীর্ঘদিন ধরে অত্যন্ত কৌশলে ফেনসিডিল ও অনুরূপ মাদকদ্রব্যের ব্যবসা করে আসছিল বলে স্বীকার করেছে।

পরবর্তীতে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর জব্দকৃত মাদকসহ হাতীবান্ধা থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত থাকবে।”


More News Of This Category