• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

হারাগাছে গৃহকর্মী ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামি কুমিল্লা থেকে গ্রেফতার

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম), রংপুর
রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬

রংপুরের হারাগাছ থানায় দায়ের করা এক গৃহকর্মী ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামিকে কুমিল্লা থেকে গ্রেফতার করেছে র‍্যাব।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিমের স্বামী দীর্ঘদিন আগে মারা যাওয়ায় তিনি প্রতিবেশীর বাড়িতে প্রায় আট বছর ধরে গৃহকর্মীর কাজ করে আসছিলেন। এই সুযোগে অভিযুক্ত মো. হাছেন আলী (৫০) ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২৪ এপ্রিল ২০২৫ তারিখ বিকাল সাড়ে ৩টার দিকে নিজ বাড়ির শয়নকক্ষে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে।

ঘটনার পর ভিকটিম নিজে বাদী হয়ে হারাগাছ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই আসামি গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিল।
র‍্যাব জানায়, মামলার গুরুত্ব বিবেচনায় র‍্যাব গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় ১০ জানুয়ারি ২০২৬ তারিখ রাত সাড়ে ১২টায় র‍্যাব-১৩, রংপুর ও র‍্যাব-১১, কুমিল্লার যৌথ অভিযানে কুমিল্লার চৌদ্দগ্রাম থানার বাবুর্চি বাজার এলাকা থেকে পলাতক প্রধান আসামি মো. হাছেন আলীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাবের পক্ষ থেকে নিশ্চিত করা হয়। র‍্যাব আরও জানায়, ধর্ষণ, অপহরণ ও হত্যাসহ সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।


More News Of This Category