• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

সিরাজগঞ্জে গরু চোর সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা

জলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ
সোমবার, ৪ আগস্ট, ২০২৫

সিরাজগঞ্জে সদর উপজেলায় ছোনগাছা ইউনিয়নের পাঁচঠাকুরী এলাকায় গরু চোর সন্দেহে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে উত্তেজিত জনতা।

 

রবিবার ( ৩ আগষ্ট ২০২৫) রাতে যমুনা নদী তীরে এই ঘটনা ঘটে। এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুইজনকে আটক করেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

 

সিরাজগঞ্জ নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, রবিবার বিকালে স্থানীয়রা গরুসহ একটি নৌকাকে যমুনা নদীতে সন্দেহজনকভাবে ঘুরতে দেখে। পরে নৌকা পাঁচঠাকুরী এলাকায় তীরে ভিরালে গ্রামবাসী সেটিকে ঘিরে ফেলে। নৌকায় থাকা দুই ব্যক্তির কাছে থাকা গরুর কোন বৈধ কাগজপত্র না পাওয়াই এবং তাদের কথাবার্তা অসংলগ্ন হওয়ায় গ্রামবাসীর মধ্যে তীব্র সন্দেহ হয়।

 

স্থানীয়দের অভিযোগ, এই ব্যক্তিরা বগুড়ার সারিয়াকান্দি এলাকায় থেকে গরু চুরি করে নদী পথে যাচ্ছিল। এক পযায়ে উত্তেজিত জনতা তাদের উপর চড়াও হয়ে গন পিটুনী শুরু করে। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

 

খবর পেয়ে সিরাজগঞ্জ সদর থানা এবং নৌ পুলিশ ঘটনা স্থালে পৌছায়। পুলিশ গনপিঠুনির শিকার মুমূর্ষ অবস্থায় দুজনকে উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ মনসুর আলী মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। নিহতদের মরাদেহ হাসপাতালে মর্গে রাখা হয়েছে।


More News Of This Category