• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম
দল নয়, মানুষই আমার প্রতীক: দেবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের প্রার্থী ফরিদ সরকার বেনাপোল ইমিগ্রেশনে কাস্টমস গোয়েন্দার অভিযান: যাত্রীর শরীরে মিলল ১৪ লাখ ৭০ হাজার টাকার স্বর্ণ শার্শার রুদ্রপুর সীমান্তে বিজিবির অভিযান, ৫৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার খগাখড়িবাড়ীর রাজনীতিতে সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন এবং স্থানীয়দের মূল্যায়নের বিশ্লেষণ বীরগঞ্জে টিএমএসএস করিমপুর ফাতেমাতুজ জোহরা হাসপাতালের সৌজন্যে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ লক্ষ্যমাত্রায় বেনাপোল পৌরসভায় বিএনপির উদ্যোগ নীলফামারী ও গাইবান্ধায় এসআরবি-১৩-এর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বেনাপোলে পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহেরের উদ্যোগে ৫০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চেকপোস্টে চারা রোপণ দীর্ঘ সাহিত্যসাধনার প্রাতিষ্ঠানিক স্বীকৃতি: বাংলা একাডেমির সদস্য হলেন লিডসপ্রবাসী কবি ও কথাসাহিত্যিক আহমেদ সৈয়দ শাহনুর বীরগঞ্জে পুলিশের জোরালো অভিযানে আটক ৯ জন, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান

সাবেক ডিআইজি ও ওসির বিরুদ্ধে লুটপাটের মামলা

সংবাদদাতা:
বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে হিরা বেগম (৩৫) নামে এক নারীর বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগে ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম ও তার দুই ভাইসহ ৩৯ জনের নামে মামলা হয়েছে। এতে আসামি করা হয়েছে অজ্ঞাত আরও ২০-২৫ জনকে।

মঙ্গলবার (২৭ আগস্ট) চাঁপাইনবাবগঞ্জ জেলা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের তৃতীয় আদালত ম্যাজিস্ট্রেট তোহিদুল জামানের আদালতে মামলাটি করেন হিরা বেগম।

অন্য আসামিরা হলেন, শিবগঞ্জ থানার সাবেক ওসি সাজ্জাদ হোসেন, ডিবি পুলিশের সাবেক এসআই আসগর আলী, শিবগঞ্জ উপজেলা সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, শিবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মনিরুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল, শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হিল বাকী, মোস্তাকুল ইসলাম পিন্টু, কালাম, মো. ইসমাইল, মো. রহিম বাদশা, মো. রনি, মো. আজিম, মো. এরশাদ, আশরাফুল আংগুর, মো. সাহাব, মো. সাব্বির, রজব, মো. আকরাম, মো. হেসাম, মো. কাউসার, মো. সামায়ন, মো. মাসুম, মো. বাবু, মো. নিয়াম, মো. আশিক, মো. রবু, মো. কাবির, মো. দুরুল হোদা, মো. শাহারুল, মো. শামীম, মো. তারাজ, মো. রুহুল, মো. জিয়ারুল, আব্দুর রহমান এডু, আব্দুর রাজ্জাক, গোলাম রাব্বানী, টুটুল ও অলিউল্লাহ।

বাদীপক্ষের আইনজীবী মো. রবিউল হক দোলন জানান, অভিযোগটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৩ এপ্রিল বাদীর স্বামী মো. বাবুল আলী ও তার ভাই বিএনপি নেতা আলম ঝাপড়াকে হত্যার অভিযোগে মামলা হয়। সেই মামলা প্রত্যাহারের দাবিতে পূর্ব শত্রুতার জের ধরে ১৭ এপ্রিল ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি ও তার ভাইদের নির্দেশে সন্ত্রাসীরা হিরার বাড়িতে হামলা চালিয়ে আসবাবপত্র লুটপাট করে।


এরকম আরও সংবাদ