• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

সাদুল্লাপুরে সেতু-কালভার্ট বন্ধ করে বাড়ি ও পুকুর নির্মাণ: বিপাকে হাজারো কৃষক

মোঃ বেলাল মিয়া, সাদুল্লাপুর ( গাইবান্ধা )
শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

সাদুল্লাপুর উপজেলায় সেতু ও কালভার্টের মুখ বন্ধ করে বাড়ি বা পুকুর নির্মাণের ফলে মারাত্মক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে শত শত কৃষক তাদের ফসলি জমি থেকে পানি নিষ্কাশন করতে না পেরে ফসল উৎপাদনে বড় ধরনের ক্ষতির শিকার হচ্ছেন।

 

উপজেলা প্রতিনিধি মো. বেলাল মিয়া জানান, নদী বা খালের স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় কৃষিকাজে প্রয়োজনীয় সেচ ও পানি নিষ্কাশনের ব্যবস্থা ভেঙে পড়েছে। এর ফলে কৃষকরা সময়মতো ফসল ফলাতে বা ধান জাগ দিতে পারছেন না। গ্রামের ছোট কাঁচা-পাকা রাস্তা থেকে শুরু করে হাইওয়ে পর্যন্ত এমন শতাধিক সেতু ও কালভার্ট বন্ধ করে দেওয়া হয়েছে।

 

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়ায় অবৈধভাবে এই নির্মাণ কাজগুলো চলছে। কোটি টাকা ব্যয়ে নির্মিত এসব সেতু ও কালভার্টগুলো পানি নিষ্কাশনের কাজে না আসায় সরকারি রাজস্ব ক্ষতি হচ্ছে।

 

ভুক্তভোগী কৃষকরা জানান, তারা দীর্ঘদিন ধরে এই সমস্যার শিকার হচ্ছেন, কিন্তু কোনো সমাধান পাচ্ছেন না। তারা দ্রুত এই অবৈধ স্থাপনাগুলো অপসারণ করে পানিপ্রবাহ নিশ্চিত করার জন্য উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বলছেন, এভাবে চলতে থাকলে তাদের জীবন-জীবিকা সম্পূর্ণভাবে বিপন্ন হয়ে পড়বেবেলাব।


More News Of This Category