• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

সাদুল্লাপুরে কলেজছাত্রী অপহরণ: র‌্যাবের অভিযানে ভিকটিম উদ্ধার, প্রধান আসামি গ্রেফতার

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম), রংপুর
শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

গাইবান্ধার সাদুল্লাপুরে কলেজছাত্রী অপহরণ মামলায় র‌্যাবের যৌথ অভিযানে ভিকটিমকে উদ্ধার এবং মামলার প্রধান আসামি মোঃ হাবিব মিয়াকে (২০) গ্রেফতার করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধনী ২০২৫) এর ৭/৩০ ধারায় দায়েরকৃত এ মামলার এজাহার সূত্রে জানা যায়, সাদুল্লাপুর সরকারি ডিগ্রি কলেজের ওই ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিল হাবিব। প্রস্তাবে রাজি না হওয়ায় সে ১১ অক্টোবর ভোরে পরিকল্পিতভাবে সঙ্গীদের নিয়ে জোরপূর্বক অটোরিকশায় তুলে ভিকটিমকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

 

পরবর্তীতে ভিকটিমের পিতা বাদী হয়ে ১৫ নভেম্বর সাদুল্লাপুর থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে আসামিরা পলাতক থাকলেও র‌্যাব-১৩ ও র‌্যাব-২ এর সমন্বিত গোয়েন্দা তৎপরতায় ১২ ডিসেম্বর ঢাকার মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় অভিযান চালিয়ে হাবিবকে গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধার করা হয়।

 

র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য আসামি ও ভিকটিমকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


More News Of This Category