• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

সাদুল্লাপুরের মাটির নিচে মিললো গুলি পিস্তল

মোঃ বেলাল মিয়া, সাদুল্লাপুর ( গাইবান্ধা )
বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হচ্ছে। নানা অঘটনের পর এবার মাটির নিচ থেকে একটি পিস্তলসহ চার রাউন্ড গুলি জব্দ করেছে পুলিশ। এর মধ্যে দু্ই রাউন্ড গুলির খোসা ছিল।

বুধবার (১৯ আগস্ট) দুপুর ১টার দিকে সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বুজরুক রুহিয়া গ্রামের: হামীম আদনান ফিশারি গেটের একটি ঘরের পেছনে মাটির নিচ থেকে এসব গুলি ও পিস্তল জব্দ করা হয়। হাতিয়ায় বিপুল পরিমাণ অস্ত্রসহ আটক ১

স্থানীয় সূত্রে জানা গেছে, গোলাপ প্রামানিক নামের এক যুবকের বিরুদ্ধে গত ১৪ আগস্ট সাদুল্লাপুর থানায় মামলা হয়। বুধবার (১৯ আগস্ট) এই আসামি গাইবান্ধা বিজ্ঞ আদালতে আত্মসমর্পণ করলে জামিন না মঞ্জুর করা হয়।

তখন হাজতে থাকা কালে কোর্ট পুলিশ পরিদর্শকের সহায়তায় মামলার তদন্তকারী কর্মকর্তা আসামির সঙ্গে কথা বলেন। তার দেওয়া তথ্য অনুসারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুস সবুর অভিযান চালিয়ে মাটির নিচ থেকে দুই রাউন্ড তাজা গুলি, দুই রাউন্ড খোসা গুলি ও একটি পিস্তল জব্দ করেন।


More News Of This Category