• সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারে ট্রাক ও মিথিলা পরিবহনের সংঘর্ষে চালকসহ দুজনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পাগলাপীরে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন বীরগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার সূচনা: ডিজিটাল সেবায় গুরুত্বারোপ গঙ্গাচড়ার বেতগাড়ী ইউপিতে ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ পীরগঞ্জে ডিবির অভিযানে ৮ অনলাইন ক্যাসিনো জুয়ারি গ্রেফতার ডোমারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপন: অগ্নি নিরাপত্তার বার্তা নিয়ে বর্ণাঢ্য আয়োজন পঞ্চগড়ে উন্নত জাতের বোরো ধানে বাম্পার ফলন, হাসি ফুটেছে কৃষকের মুখে আরডিআরএস মোড়ের সেই অপহরণ মামলার আসামি এবার পুলিশের জালে: পাঠানো হলো কারাগারে ডোমারে দঃ চিকনমাটি কর্ণময়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দূর্ধষ চুরি

সাকিবের রেকর্ড ভেঙে দিতে পারবেন তাসকিন?

সংবাদদাতা:
শুক্রবার, ১ ফেব্রুয়ারি, ২০১৯

এবারের বিপিএল তাসকিনকে নতুন করে আবিষ্কার করার আসর। বিপিএল খেলেই তরুণ তাসকিন প্রথমে নজর কেড়েছিলেন। চোট ও ছন্দহীনতা মিলিয়ে গত বছরে প্রায় চোখের আড়ালে চলে যাওয়া এই পেসার নিজেকে নতুন করে চিনিয়েছেন এবার। ২১ উইকেট আছে তাঁর নামের পাশে। আজকের ম্যাচে ২ উইকেট পেলেই বিপিএলের এক আসরে সবচেয়ে বেশি উইকেটের নতুন রেকর্ড গড়বেন।

এখন পর্যন্ত রেকর্ডটা দুজনের দখলে। সাকিব আল হাসান ও কেভন কুপার। কুপার ২০১৪-১৫ আসরে বরিশাল বুলসের হয়ে ৯ ম্যাচে ২২ উইকেটে নিয়েছিলেন। গত আসরে সাকিব ১৫ ম্যাচে ২২ উইকেট নেন। ১১ ম্যাচে ২১ উইকেট নিয়ে তাসকিন এই তালিকার তিনে আছেন। এক আসরে ২১ উইকেট অবশ্য আছে আবু হায়দার (২০১৫-১৬, কুমিল্লা ভিক্টোরিয়ানস) ও ডোয়াইন ব্র্যাভোরও (২০১৫-১৬, ঢাকা ডায়নামাইটস)। তবে শেষের দুজন ম্যাচ বেশি খেলেছেন তাসকিনের চেয়ে।

তাসকিন এবারের বিপিএলের শুরুটা করেছিলেন প্রথম ম্যাচে ৩১ রান দিয়ে উইকেটশূন্য থেকে। তবে পরের ১০ ম্যাচে মাত্র একবার উইকেটশূন্য থেকেছেন। ৯ ম্যাচে উইকেট তুলে নেওয়ার মতো ধারাবাহিক ছিলেন তাসকিন।


More News Of This Category