• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্তির দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে লোকপ্রশাসন বিভাগের মানববন্ধন

রুবেল ইসলাম, নজরুল বিশ্ববিদ্যালয়
বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

বিসিএস শিক্ষা ক্যাডারে লোকপ্রশাসন বিভাগকে যুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানবি) লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের শিক্ষার্থীরা।

 

আজ বুধবার (১৩ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্যের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভাগের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন এবং শিক্ষকদের পক্ষ থেকেও দাবির প্রতি সমর্থন জানানো হয়। মানববন্ধনের সঞ্চালনায় ছিলেন শিক্ষার্থী রুমন হাসান ও সুমাইয়া শারমীন শিমু।

 

প্রথম বর্ষের শিক্ষার্থী তাহমিনা আক্তার বলেন, “লোকপ্রশাসন বিভাগে এমন সব বিষয় পড়ানো হয়, যা রাষ্ট্রবিজ্ঞান, পৌরনীতি ও সুশাসনের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। তাই শিক্ষা ক্যাডারে আমাদের বিভাগকে অন্তর্ভুক্ত করা সময়ের দাবি।”

 

দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. পাভেল বলেন, “আমরা দীর্ঘদিন ধরে এই দাবি জানাচ্ছি, কিন্তু এখনও আমাদের সুযোগ সীমিত। সারা দেশে ১৪টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে লোকপ্রশাসন পড়ানো হলেও সিভিল সার্ভিসে পর্যাপ্ত সুযোগ মিলছে না। আমরা চাই সরকার দ্রুত এই সমস্যা সমাধান করে আমাদের শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত করুক।”

 

বিভাগের সহযোগী অধ্যাপক আজিজুর রহমান বলেন, “আপনাদের দাবি যৌক্তিক। আমরা চাই দ্রুত এর বাস্তবায়ন হোক। তবে আন্দোলন শান্তিপূর্ণ রাখতে হবে এবং যেন কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না হয়, সেটি খেয়াল রাখতে হবে।”


More News Of This Category