• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

শার্শার সরকারি চাল ছিনতাইয়ের অভিযোগে আটক ২

রফিকুল ইসলাম, বেনাপোল
শনিবার, ২ আগস্ট, ২০২৫

যশোরের শার্শায় হতদারিদ্র নারীদের জন্য বরাদ্দকৃত সরকারি ভিডাব্লিউবির চাল ছিনতাইয়ে অভিযোগে মিজানুর বিশ্বাস (৬০) ও লাল্টু বিশ্বাস (৩৫) নামে দুই বিএনপির কর্মিকে আটক করেছে পুলিশ।

 

শনিবার (২ আগষ্ট) দুপুরে উপজেলার উলাশী ইউনিয়নের ধলদা এলাকা থেকে তাদেরকে আটক করে শার্শা থানা পুলিশ।

আটক মিজানুর রহমান বিশ্বাস ধলদা গ্রামের মৃত রাজ্জাক বিশ্বাসের ছেলে ও লাল্টু বিশ্বাস একই গ্রামের মোসলেম বিশ্বাসের ছেলে।

 

 

এর আগে গত বৃহস্পতিবার এ ইউনিয়নের ভিডব্লিউভি তালিকাভুক্ত প্রত্যেক নারী সদস্যকে ইউনিয়ন পরিষদ থেকে ৩ বস্তা করে চাল বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দপ্রাপ্ত চাল নিয়ে নিজ দায়িত্বে ভ্যান যোগে বাড়িতে নিয়ে যাওয়ার সময় ধলদা মোড়ে ওই গ্রামের নজরুল ইসলামের ছেলে ইয়ানুর, রাজ্জাক বিশ্বাসের ছেলে মিজানুর বিশ্বাস, সুরত আলীর ছেলে মশিয়ার, আতিয়ার বিশ্বাসের ছেলে রফিকুলসহ অজ্ঞাতনামা কয়েকজন ভ্যান থামিয়ে দুই থেকে তিন বস্তা করে চাল ছিনিয়ে নেয়।পরে এ সংক্রান্তে বিভিন্ন অনলাইন ও দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি আমলে নিয়ে ইউনিয়ন পরিষদের সচিব নাজমুল হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। এর পরে নড়ে বসে প্রশাসন।পরদিন ধলদা এলাকায় অভিযান চালিয়ে মিজানুর ও লাল্টু বিশ্বাসকে আটক করে পুলিশ।

 

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত চাল নারীদের ফেরত দেওয়া হয়েছে।

 

 

এ দিকে এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরলেও এখনও পলাতক থাকা দুইজনের গ্রেপ্তার দাবি করে এলাকাবাসী বলেন, চাল ছিনতাইয়ের মতো জঘন্য অপরাধ করার পরও যারা খোলা আকাশের নিচে ঘুরে বেড়ায়, তারা আইনের ওপর কুপ্রভাব ফেলছে। প্রশাসনকে আরও কঠোর হতে হবে।


More News Of This Category