• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

শার্শায় বালু ও মাটি উত্তোলন করায় ভ্রাম্যমান আদালতের জরিমানা

রফিকুল ইসলাম, বেনাপোল
শুক্রবার, ৯ মে, ২০২৫

যশোরের শার্শায় অবৈধ ভাবে বালু ও মাটি উত্তোলন রোধে অভিযান চালিয়ে ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা ও ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ফারুক হোসেন এক বালি ব্যবসায়ীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (৮ মে) দুপুর ১২ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত, উপজেলার লক্ষনপুর ও নিজামপুর ইউনিয়নের ৩ টি পয়েন্টে চলে ভ্রাম্যমান আদালতের এ অভিযান।

এ সময় শার্শা থানা অফিসার ইনচার্জ ( ওসি) এ কে এম রবিউল ইসলাম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শওকত মেহেদি সেতু জানান একটি মহল অবৈধভাবে অধিক লাভের আশায় উপজেলার লক্ষনপুর ও নিজামপুর ইউনিয়নের কানাইনগর, গোড়পাড়া ও হরিপোতা এলাকার ফসলি জমি থেকে অবৈধ ভাবে বালু ও মাটি উত্তোলন করছিলো।

তাদের ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনে১ টি, বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইনে ২টি, মোট ৩টি মামলায় ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় ফারুক হোসেন নামে একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এ সময় শার্শা থানা ইনচার্জ (ওসি) এ কে এম রবিউল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) শওকত মেহেদী সেতু বলেন, অবৈধভাবে ফসলি জমি থেকে বালু ও মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।


More News Of This Category