• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

শার্শায় কাভার্ড ভ‍্যানের ধাক্কায় নিহত ১ আহত ২

রফিকুল ইসলাম। বেনাপোল, যশোর
শনিবার, ২৪ মে, ২০২৫

যশোরের শার্শায় কাভার্ডভ‍্যানের ধাক্কায় সৌরভ মন্ডল (২৫ )নামে এক শ্রমিক নিয়তে হয়েছে।এ সময় আরও দুজন গুরুতর আহত হয়েছে।

শুক্রবার( ২৩) শে মে রাত ১১ টার সময় যশোর সাতক্ষীরা সড়কের শার্শা উপজেলার বাগআচড়া বেলতলা আম বাজারে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিক সৌরভ মন্ডল হলেন গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া এলাকার সুকদেব মন্ডল এর ছেলে।
আহত দুজন হলেন হাসিব (২০) ও রফিকুল (২২)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সৌরভ, হাসিব, রফিকুল তারা বেলতলা আম বাজারে শ্রমিক হিসেবে কাজ করত। এ দিন রাতে মিন্টুর আরতের সামনে দিয়ে মেইন রোড দিয়ে পায়ে হেঁটে যাচ্ছিল, এ সময় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী কাভার্ডভ‍্যানের, ট্রাকের ধাক্কা দিলে তিনজনেই ই আহত হয়। এর মধ্যে সৌরভ গুরুতর আহত হলে স্থানীয়রা ছুটে এসে, তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ও আহত দুজন স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নেন।

এ বিষয়ে নাভারণ হাইওয়ে থানার (ওসি )রোকনুজ্জামান রোকন জানান, খবর পেয়ে দুর্ঘটনা কবলিত কাভার্ডভ‍্যানটি আটক করা হয়েছে।এ সময় চালক সুকৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

নিহত ব্যক্তিল মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


More News Of This Category