• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

লালমনিরহাটে ২৪ কেজি গাঁজা ও ৯৭ বোতল ফেনসিডিলসহ র‌্যাবের হাতে গ্রেপ্তার ৫

রফিকুল ইসলাম সাবুল, রংপুর
বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

লালমনিরহাট সদর ও পাটগ্রাম উপজেলায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৩। তাদের কাছ থেকে ২৪ কেজি গাঁজা এবং ৯৭ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।

র‍্যাব-১৩, সিপিসিএস, রংপুর-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (১২ আগস্ট, ২০২৫) বিকেল ৪টা ১০ মিনিটে লালমনিরহাট সদর উপজেলার তিস্তা টোল প্লাজার সামনে অভিযান চালায়। এ সময় একটি স্কুল ব্যাগের ভেতর থেকে ৯৭ বোতল ফেনসিডিলসহ মোছা. সুমি বেগম (২৫), মো. রুবেল মিয়া (৩৯), মো. আজিজুল হাকিম নাইম (২৫), মো. নাদিম (৩৫) এবং মোছা. এশা মনি (১৮) নামে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে তিনটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

আরেকটি পৃথক অভিযানে গতকাল (১৩ আগস্ট, ২০২৫) সকাল ৯টা ৩০ মিনিটে পাটগ্রাম উপজেলার জামগ্রাম এলাকায় আরিফ (৩৫) নামে এক পলাতক আসামির বাড়িতে অভিযান চালিয়ে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

র‍্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাবের এই মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


More News Of This Category