• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম
দেবীগঞ্জে নারীকে ধর্ষণের অভিযোগে মামলার প্রধান আসামি আব্দুর রাজ্জাক গ্রেফতার মাদকসেবনে বাধা ও জমি নিয়ে ক্ষোভ, রংপুরে শিক্ষক পরিবারের চারজনকে হত্যার নেপথ্যে জোড়া কারণ রংপুর জেলা ডিপিইও পদে শাহজাহান সিদ্দিকের যোগদান, গংগাচড়ার শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা পাগলাপীর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, কমিটি বাতিলের দাবি বিএনপি ও অভিভাবকদের  বীরগঞ্জে মিয়া মার্কেটে ভাঙচুর ও হামলার ঘটনায় ছাত্রনেতা পিয়ালসহ ৩০ জনের বিরুদ্ধে থানায় মামলা বীরগঞ্জে মডেল মসজিদ ও বেইলি ব্রিজের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু গঙ্গাচড়া বেতগাড়ী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত মুন্সিগঞ্জে নিখোঁজ কিশোরীকে উদ্ধারের পর পালিয়ে যেতে সহায়তার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে বীরগঞ্জে এলজিইডি’র এলসিএস মহিলা কর্মীদের মাঝে সঞ্চয়ের চেক বিতরণ গংগাচড়ায় ডিবি পুলিশের অভিযান: মোটরসাইকেল ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

র‌্যাব-১৩-এর পাঁচ অভিযানে বিপুল মাদক জব্দ, গ্রেফতার ৯

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম), রংপুর
বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

র‌্যাব-১৩ এর ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে নীলফামারী, রংপুর ও দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে পৃথক পাঁচটি অভিযানে ১৩৩ গ্রাম হেরোইন, ২.৮০ কেজি গাঁজা, ৯৯ বোতল ফেয়ারডিল, ৯৯ বোতল এমকেডিল, ১৮ বোতল এসকাফ ও ৯২৫ পিস ইয়াবাসহ মোট ৯ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

 

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ০১ ডিসেম্বর দুপুর ১টা ৩৫ মিনিটে নীলফামারী সদর রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে দুই যুবকের কাছ থেকে ১৩৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেফতারদের পরিচয়— মোঃ রিয়াজুল (৩৫) ও মোঃ ফজলুর রহমান (২৭), দু’জনই রাজশাহীর বাসিন্দা।

 

একই দিনে রাতে রংপুরের মিঠাপুকুরে আরেকটি অভিযানে মোড়ানো পলিথিনের দুই পুঁটলি থেকে ১.৮ কেজি গাঁজাসহ মোঃ সিরাজুল ইসলাম (২৬) কে গ্রেফতার করে র‌্যাব।

 

পরদিন ০২ ডিসেম্বর রাত ১টা ৩০ মিনিটে দিনাজপুরের বিরল উপজেলায় মটরচালিত রিকশা-ভ্যান তল্লাশিতে ৯৯ বোতল ফেয়ারডিল ও ৯৯ বোতল এমকেডিল জব্দ করা হয়। এ ঘটনায় আফসার আলী (৪৫) ও রেজাউল করিম (৪৩) নামে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়।

 

এদিন রাত ১২টা ৫০ মিনিটে নীলফামারীর জলঢাকা থানার পূর্ব শিমুলবাড়ী এলাকায় একটি অটোরিকশায় লুকানো ২৮০ গ্রাম গাঁজা ও ১৮ বোতল এসকাফ উদ্ধার করে র‌্যাব। গ্রেফতার তিনজন হলেন— মোঃ রুবেল হোসেন (২৮), মোঃ আইজুল (৪০) ও মোঃ জাকিরুল ইসলাম (২১)।

 

আরেকটি অভিযানে ০২ ডিসেম্বর সকাল ৭টা ২০ মিনিটে নীলফামারীর সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল শুটকি মোড় এলাকায় বিশেষ কৌশলে লুকানো ৯২৫ পিস ইয়াবাসহ বাদল চন্দ্র শীল (৪৩) কে আটক করা হয়।

 

র‌্যাব-১৩ জানায়, সকল অভিযানে জব্দকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী মামলা দায়েরের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, র‌্যাব-১৩ মাদক নির্মূলে নিয়মিতভাবে গোয়েন্দা কার্যক্রম ও অভিযান অব্যাহত রাখবে।


More News Of This Category