• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

র‍্যাব-১৩ এর অভিযানে লালমনিরহাটে ৫৪২ বোতল মাদকসহ নারী গ্রেপ্তার

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম), রংপুর
শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬

র‍্যাব-১৩ এর অভিযানে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্যসহ এক নারী মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ৩১১ বোতল এসকাফ (ESKuf), ৯৮ বোতল ফেনসিডিল (PHENSEDYL) ও ১৩৩ বোতল ফেয়ারডিল (Fairdyl) জব্দ করা হয়, যার মোট সংখ্যা ৫৪২ বোতল।
র‍্যাব-১৩ সূত্রে জানা যায়, মাদক নির্মূলে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনার অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে র‍্যাব-১৩, সদর কোম্পানি, রংপুরের একটি আভিযানিক দল লালমনিরহাট জেলার আদিতমারী থানাধীন ভেলাবাড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তালুক দুলালী মহিষতুলী গ্রামে অভিযান চালায়।
অভিযানকালে ধৃত আসামির বসতবাড়িতে তল্লাশি চালিয়ে তার দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তর দুয়ারী টিনের শয়নকক্ষের খাটের নিচে রাখা দুইটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে উল্লিখিত মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী মোছাঃ আয়না বেগম (৪০), স্বামী—মোঃ সমির উদ্দিন ওরফে সমু, সাং-তালুক দুলালী মহিষতুলী, থানা-আদিতমারী, জেলা-লালমনিরহাটকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ধৃত আসামি ও তার স্বামী দীর্ঘদিন ধরে লালমনিরহাট জেলার বিভিন্ন অজ্ঞাতনামা ব্যক্তির কাছ থেকে ফেনসিডিল জাতীয় মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিল। তারা অভিনব কৌশলে মাদক পরিবহন ও ব্যবসা পরিচালনা করত।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক তাকে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী অধিনায়কের পক্ষে নিশ্চিত করেছেন।


More News Of This Category