1. info2@icrbd24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@icrbd24.com : admin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

র‌্যাব-১৩ এর অভিযানে বিপুল মাদক জব্দ গ্রেফতার ৫

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম), রংপুর
  • আপডেট টাইম : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

র‌্যাব-১৩ এর পৃথক তিনটি অভিযানে ৯৮ বোতল ফেয়ারডিল, ৭ বোতল এস্কাফ ও ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
র‌্যাব সূত্রে জানা যায়, ২৭ জানুয়ারি রংপুর, লালমনিরহাট, গাইবান্ধা ও নীলফামারী জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করা হয়। লালমনিরহাটের হাতিবান্ধা থেকে এস্কাফসহ দুইজন, গাইবান্ধার পলাশবাড়ী এলাকায় চেকপোস্টে ফেয়ারডিলসহ দুইজন এবং নীলফামারীর সৈয়দপুর থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদক সংগ্রহ করে বিক্রি ও সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব-১৩ জানায়, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2013- 2026