• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
গ্রেপ্তারের ভয়ে মুসল্লিদের সিজদায় রেখে পালালেন ইমাম পুলিশ প্রশাসনে বড় রদবদল, এক আদেশে ১২ শীর্ষ কর্মকর্তার একযোগে বদলি ঠাকুরগাঁওয়ে র‍্যাবের অভিযানে ৬৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ বীরগঞ্জে মোটরসাইকেলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হাশেম গ্রেফতার, ইয়াবা ও গাঁজা উদ্ধার হারিয়ে যাচ্ছে শিল্পী পাখি বাবুই, করতোয়া তীরের কিচিরমিচিরে লুকিয়ে থাকা এক বুক আর্তি সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই জনগণের সামনে তুলে ধরতে হবে: গণমাধ্যমকে প্রধানমন্ত্রী গংগাচড়ার বেতগাড়ী একরামিয়া ফাজিল মাদরাসার নতুন সভাপতি সহিদুল ইসলাম ও বিদ্যোৎসাহী প্রতিনিধি আহসান হাবিব বেতগাড়ী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বেতগাড়ী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত শব্দের অন্তরাল থেকে আলোর অভিযাত্রা : কবি পারুল আক্তার পান্নার কাব্যভুবন

মিঠাপুকুরে মোটরসাইকেল চোর সন্দেহে গণপিটুনিতে নিহত: র‌্যাবের অভিযানে ঢাকায় প্রধান আসামি গ্রেফতার

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম), রংপুর
সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

রংপুরের মিঠাপুকুরে মোটরসাইকেল চোর সন্দেহে ট্রাক্টরচালক সোহেল রানা (২৮) কে অপহরণ করে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মোঃ হাফিজুর রহমান (৫৫) কে র‌্যাব ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেফতার করেছে।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর ২০২৫ তারিখ সকাল ১০টার দিকে হাফিজুর রহমান ও তার সহযোগীরা ‘চোরাই মোটরসাইকেল উদ্ধারের’ কথা বলে জোরপূর্বক সোহেল রানাকে মোটরসাইকেলে তুলে অজ্ঞাত স্থানে একটি চা-বিস্কুটের দোকানের সামনে নিয়ে যায়। সেখানে তাকে চুরির সন্দেহে আটক রেখে হাত-পা রশি দিয়ে বেঁধে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। এমনকি দু’পায়ের হাঁটুর নিচে বৈদ্যুতিক শক দেওয়ায় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

 

পরিবারের সদস্যরা তাকে খুঁজতে থাকলে এক পর্যায়ে আসামিরা মুক্তিপণস্বরূপ ১০০ টাকার ৩টি অলিখিত নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে ভিকটিমকে পরিবারের কাছে ফেরত দেয়। গুরুতর আহত অবস্থায় চিকিৎসার প্রস্তুতি চলাকালে ২৯ অক্টোবর রাত ১১টা ৩০ মিনিটে সোহেল রানা তার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।

 

ঘটনার পর নিহতের পিতা বাদী হয়ে মিঠাপুকুর থানায় হত্যা মামলা (নং-৫৯, তাং ৩০/১০/২০২৫) দায়ের করেন। মামলায় পেনাল কোডের ৩৬৪/৩৮৭/৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়। নির্মম এ হত্যাকাণ্ডে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে আলোচিত হয়।

 

গ্রেফতার এড়াতে আসামিরা আত্মগোপনে থাকলেও র‌্যাব গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এর ধারাবাহিকতায় র‌্যাব-১৩, রংপুর এবং র‌্যাব-৪, মিরপুর ক্যাম্পের যৌথ অভিযানে ৭ ডিসেম্বর ২০২৫ রাত ১২টা ১০ মিনিটে ঢাকা মহানগরীর পল্লবী এলাকার মাটিকাটা রোড থেকে মামলার প্রধান আসামি হাফিজুর রহমানকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাবের পক্ষ থেকে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।


More News Of This Category