• রবিবার, ১৭ মে ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ডোমারে প্রশিকার ৯০ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করলেন ওসি হাবিবুল্লাহ বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বীরগঞ্জে র‌্যাবের অভিযানে ১৬ ইঞ্চির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টাকা তো দেবেই না, ধন্যবাদও দেবে না? সাবেক মন্ত্রী সামাদ আজাদ মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, জালে ৩ ব্যবসায়ী পেশাদার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ডোমারে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন বই যার বন্ধু, সে কখনো একা নয় খেলার মাঠ উন্মুক্তের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি লালমনিরহাটের গণধর্ষণ মামলার আসামি রংপুরে গ্রেফতার দেবীগঞ্জে লাভজনক ফসলের খোঁজে চিয়া সিড চাষ শুরু করলেন কৃষক খোরশেদ আলম

র‌্যাবের অভিযানে গাইবান্ধার প্রতারণা মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম), রংপুর
সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা এবং র‌্যাব-১০, সিপিএসসি, লালবাগ, ঢাকার একটি যৌথ দল ৭ ডিসেম্বর ২০২৫ তারিখ সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে রাজধানীর কামরাঙ্গীরচর থানাধীন বড়গ্রাম চেয়ারম্যানবাড়ী মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে প্রতারণা মামলায় ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শেখ মাসুদুর রহমান ওরফে রুবেল (৫৫) কে গ্রেফতার করা হয়। তিনি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ মরুয়াদহ এলাকার মৃত আব্দুর রহমান সরকারের ছেলে।

র‌্যাব জানায়, দণ্ডপ্রাপ্ত হওয়ার পর থেকে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল আসামি রুবেল। তার অবস্থান শনাক্তে র‌্যাব গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে এবং অবশেষে ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় তাকে আটক করতে সক্ষম হয়।

গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী


More News Of This Category