• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

রোজা না রাখায় বৃদ্ধকে কান ধরিয়ে উঠবস করালেন বণিক সমিতির সভাপতি

সংবাদদাতা:
বুধবার, ১২ মার্চ, ২০২৫

লক্ষ্মীপুর শহরে পর্দা লাগানো একটি দোকানে কিছু লোক খাবার খাচ্ছিলেন। এমন সময় লক্ষ্মীপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ লাঠি হাতে সেই দোকানে প্রবেশ করেন এবং আহাররত অবস্থায় কয়েকজন বৃদ্ধ-যুবককে ধরে এনে প্রকাশ্যে রাস্তায় অপমান করেন। একপর্যায়ে তাদেরকে কান ধরিয়ে উঠবস করানো হয়।

বুধবার (১২ মার্চ) দুপুরে শহরের থানা রোডে লক্ষ্মীপুর বণিক সমিতি নেতা আব্দুল আজিজ এ কাণ্ড ঘটিয়েছেন।

এদিকে ঘটনাটির কয়েক খণ্ড ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। লোক লজ্জায় ভুক্তভোগীরা চলে গেলেও বণিক সমিতির নেতার বিরুদ্ধে সেই ফেসবুকেই নিন্দার ঝড় তুলেছেন সচেতন মহল।

একটি ভিডিওতে এক বৃদ্ধকে উদ্দেশ্য করে আজিজকে বলতে শোনা গেছে, বেয়াদব, মুখের মধ্যে দাঁড়ি। মৃত্যুর ভয় নাই, চুল পাঁকি গেছে। রোজা কেন রাখেন না, আপনি মুসলমান না। আপনার ছেলে সন্তান আছে না। কেন রোজা রাখতেছেন না। বৃদ্ধ বমির কথা বলতেই তিনি বলেন, কি বমি হয়েছে। বমি হলে রোজা ভাঙে না। আর কখনো রোজা ভাঙবেন? বৃদ্ধ না বললেও তিনি তাকে জোর গলায় বলেন, কানে ধরেন, বসেন। আর কখনো রোজা ভাঙবেন না। কাল থেকে রোজা রাখবেন।

কান ধরানোর ব্যাপারে বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ বলেন, মুসলমানদের জন্য রোজা রাখা ফরজ। কিন্তু কিছু লোক রোজা না রেখে সামিয়ানা লাগানো দোকানে ঢুকে আহার করছে। এতে রমজানের পবিত্রতা রক্ষায় মুসলমান হিসেবে বণিক সমিতির পক্ষ থেকে আমরা সতর্কতামূলক অভিযান পরিচালনা করেছি। এতে কয়েকজন রোজা না রেখে ভুল করেছে বলে জানায়। তাদেরকে শাস্তিস্বরুপ কানে ধরানো হয়েছে। শাস্তি দেওয়ার তার কোনো ক্ষমতা না থাকলেও দেশের ৯০ শতাংশ মুসলমান দাবি করে প্রকাশ্যে কয়েকজনকে রোজা না রাখায় কানে ধরিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা বলেন, ঘটনাটি আমার জানা নেই। খোঁজ নেওয়া হবে। এছাড়া ভুক্তভোগী কেউ যদি প্রতিকার চেয়ে অভিযোগ করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।


More News Of This Category