• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

রংপুর মেডিকেল মোড়ে র‌্যাবের অভিযানে ২৯ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম), রংপুর
মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

রংপুর মেডিকেল মোড় এলাকায় র‌্যাব-১৩ এর অভিযানে ২৯ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
র‌্যাব সূত্র জানায়, মাদক নির্মূলে নিয়মিত গোয়েন্দা তথ্য সংগ্রহ ও অভিযান পরিচালনার অংশ হিসেবে গত ২৭ জানুয়ারি ২০২৬ তারিখ সকাল ৭টা ২০ মিনিটে র‌্যাব-১৩ সদর কোম্পানি, রংপুর এর একটি আভিযানিক দল আরপিএমপি কোতয়ালী থানাধীন মেডিকেল মোড় সংলগ্ন ট্রাফিক পুলিশ বক্সের পাশে চেকপোস্ট স্থাপন করে। এ সময় আহনাব পরিবহণের একটি বাস তল্লাশি করে বাসের বক্সে থাকা একটি ট্রলি ব্যাগ থেকে বিশেষ কায়দায় লুকানো ২৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় বাসের সুপারভাইজার মো. নুর আলম সিদ্দিকী (৪৪) ও হেলপার মো. মেরাজ (২৬) কে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ গাঁজা সংগ্রহ করে বাসযোগে পরিবহণ ও সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্বেও মাদক সংক্রান্ত মামলা রয়েছে বলে জানায় র‌্যাব।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে অতিরিক্ত পুলিশ সুপার ও র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী নিশ্চিত করেন।


More News Of This Category