• রবিবার, ১৭ মে ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বীরগঞ্জে র‌্যাবের অভিযানে ১৬ ইঞ্চির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টাকা তো দেবেই না, ধন্যবাদও দেবে না? সাবেক মন্ত্রী সামাদ আজাদ মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, জালে ৩ ব্যবসায়ী পেশাদার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ডোমারে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন বই যার বন্ধু, সে কখনো একা নয় খেলার মাঠ উন্মুক্তের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি লালমনিরহাটের গণধর্ষণ মামলার আসামি রংপুরে গ্রেফতার দেবীগঞ্জে লাভজনক ফসলের খোঁজে চিয়া সিড চাষ শুরু করলেন কৃষক খোরশেদ আলম পঞ্চগড়ে ভুট্টা চাষে সফলতার গল্প, সার্কেল সীড কোম্পানির মাঠ দিবস অনুষ্ঠিত⁠

রংপুর ও দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩.৮ কেজি গাঁজা ও ৭৪ বোতল এস্কাফ জব্দ, গ্রেফতার ৪

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম), রংপুর
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

মাদক নির্মূলে চলমান অভিযানের অংশ হিসেবে র‌্যাব-১৩ পৃথক দুটি অভিযানে রংপুর ও দিনাজপুর থেকে ৩.৮ কেজি গাঁজা ও ৭৪ বোতল এস্কাফ (ESKuf) জব্দসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
র‌্যাব সূত্রে জানা যায়, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত ১টা ৩০ মিনিটে র‌্যাব-১৩ সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন স্টেশন জামে মসজিদ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশি চালিয়ে ৭৪ বোতল এস্কাফসহ মো. মতিয়ার রহমান মন্ডল (৪৭) ও মোছা. সালমা আক্তার (৪২) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
অপরদিকে, একই দিন সকাল ৮টা ২০ মিনিটে র‌্যাব-১৩ সদর কোম্পানি, রংপুর এর একটি দল মহানগরীর পরশুরাম থানাধীন বুড়িরহাট উত্তরকোবারু আমেশ্বর গ্রাম এলাকায় অভিযান চালিয়ে বিশেষ কায়দায় মোড়ানো ৩.৮ কেজি গাঁজাসহ শামসুল হক (৫৬) ও মোফাজ্জল হোসেন (৬৫) নামে আরও দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদক সংগ্রহ করে বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে বিক্রি ও সরবরাহ করে আসছিল।
র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।


More News Of This Category