• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
গ্রেপ্তারের ভয়ে মুসল্লিদের সিজদায় রেখে পালালেন ইমাম পুলিশ প্রশাসনে বড় রদবদল, এক আদেশে ১২ শীর্ষ কর্মকর্তার একযোগে বদলি ঠাকুরগাঁওয়ে র‍্যাবের অভিযানে ৬৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ বীরগঞ্জে মোটরসাইকেলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হাশেম গ্রেফতার, ইয়াবা ও গাঁজা উদ্ধার হারিয়ে যাচ্ছে শিল্পী পাখি বাবুই, করতোয়া তীরের কিচিরমিচিরে লুকিয়ে থাকা এক বুক আর্তি সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই জনগণের সামনে তুলে ধরতে হবে: গণমাধ্যমকে প্রধানমন্ত্রী গংগাচড়ার বেতগাড়ী একরামিয়া ফাজিল মাদরাসার নতুন সভাপতি সহিদুল ইসলাম ও বিদ্যোৎসাহী প্রতিনিধি আহসান হাবিব বেতগাড়ী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বেতগাড়ী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত শব্দের অন্তরাল থেকে আলোর অভিযাত্রা : কবি পারুল আক্তার পান্নার কাব্যভুবন

রংপুরে ১৯ মাস বয়সী শিশুকে শ্লীলতাহানির অভিযোগে মামলা; র‌্যাব-১৩ এর অভিযানে প্রধান আসামি গ্রেফতার

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম), রংপুর
সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

রংপুরের তারাগঞ্জ উপজেলায় ১৯ মাস বয়সী এক শিশুকে শ্লীলতাহানির অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মোঃ রাব্বি রহমান ওরফে রিজু (২০)-কে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। সোমবার (২৪ নভেম্বর ২০২৫) ভোররাত ৩টা ১৫ মিনিটে নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার বাহাগিলি ইউনিয়নের বসনিয়া পাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩১ জুলাই ২০২৫ বিকাল ৫টার দিকে ভিকটিম ১৯ মাস বয়সী শিশু বাড়ির সামনে খেলছিল। এ সময় পাশের বাড়ির বাসিন্দা অভিযুক্ত রাব্বি রহমান শিশুটিকে চকোলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজের ঘরে নিয়ে গিয়ে শ্লীলতাহানি ঘটায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভিকটিমের কান্নাকাটির শব্দ শুনে পরিবারসহ স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে। পরে শিশুটির যৌনাঙ্গে রক্তাক্ত জখম দেখতে পেয়ে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

পরবর্তীতে ভিকটিমের মা নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৯(১) ধারায় তারাগঞ্জ থানায় মামলা (নং–০৩, তারিখ ০৩/১১/২০২৫) দায়ের করেন।

ঘটনার পর থেকেই অভিযুক্ত ব্যক্তি আত্মগোপনে ছিল বলে জানিয়েছে র‌্যাব। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করলে র‌্যাব-১৩ ছায়াতদন্ত শুরু করে এবং বিভিন্ন স্থানে গোয়েন্দা নজরদারি বাড়ায়।

এরই ধারাবাহিকতায়, র‌্যাব-১৩ সিপিএসসি রংপুরের আভিযানিক দল সোমবার ভোরে বসনিয়া পাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে রাব্বি রহমানকে গ্রেফতার করে।

র‌্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেফতারকৃত ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ইতোমধ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ঘটনার পর এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত বিচার এবং কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।


More News Of This Category