• সোমবার, ১৮ মে ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারে প্রশিকার ৯০ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করলেন ওসি হাবিবুল্লাহ বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বীরগঞ্জে র‌্যাবের অভিযানে ১৬ ইঞ্চির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টাকা তো দেবেই না, ধন্যবাদও দেবে না? সাবেক মন্ত্রী সামাদ আজাদ মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, জালে ৩ ব্যবসায়ী পেশাদার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ডোমারে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন বই যার বন্ধু, সে কখনো একা নয় খেলার মাঠ উন্মুক্তের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি লালমনিরহাটের গণধর্ষণ মামলার আসামি রংপুরে গ্রেফতার দেবীগঞ্জে লাভজনক ফসলের খোঁজে চিয়া সিড চাষ শুরু করলেন কৃষক খোরশেদ আলম

রংপুরে শিশু শহীদদের স্বরনে  জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা পালিত

জিয়ারুল ইসলাম জিয়াম, রংপুর প্রতিনিধি
মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ২০২৫ জুলাই পুনর্জাগোরণ উপলক্ষে শিশু শহীদদের স্বরণে জুলাই কেন্দ্রীক তারুন্যের উৎসব অনুষ্ঠানটি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ১৭৫টি প্রাথমিক বিদ্যালয়ে পালিত হয়েছে।

সারা দেশের নেয় সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কিশোরগঞ্জ উপজেলার ১৭৫টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে সরেজমিনে গিয়ে বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয় গুরুত্বের সাথে জুলাই পুনর্জাগোরণ অনুষ্ঠানটি যথাযথ ভাবে পালন করতে দেখা গেছে বিদ্যালয় গুলো নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার শরীফাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাড়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়,মাগুড়া খামাতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাগুড়া দর্জি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,মাগুড়া মাস্টার পাড়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাগুড়া ফুলেরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়,মাগুড়া এম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাগুড়া শাহ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আরো অনেক প্রতিষ্ঠানে জুলাই পুনর্জাগোরণ অনুষ্ঠানটি পালন করতে দেখা গেছে।

 

জুলাই পুনর্জাগোরণ উপলক্ষে উপজেলার প্রাথমিক বিদ্যালয় গুলো নানা কর্মসুচি গ্রহণ করেন, যেমন কবিতা,গান,রচনা, আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতাসহ নিহত জুলাই যোদ্ধাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

আবার কিছু বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে বিকাল ৩টার মধ্যে বিদ্যালয় বন্ধ করে চলে গেছে তার মধ্যে মাগুড়া উচ্চ সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়একটি। উক্ত প্রতিষ্ঠানে বিকাল ৩টায় গিয়ে কাউকে পাওয়া যাইনি পরে ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জীবন নাহারকে প্রোগ্রাম পালন করছে কিনা বিষয়টি জানার জন্য মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসির্ভ করেননি।

 

এ ব্যাপারে কিশোরগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হাবিবুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়


More News Of This Category