• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

রংপুরে পানিতে ডুবে কিশোরের মর্মান্তিক মৃত্যু

জিয়ারুল ইসলাম জিয়াম, রংপুর প্রতিনিধি
শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়নের ধনতোলা সাতঘড়ি পাড়া এলাকায় পানিতে ডুবে আব্দুর রহমান (১০) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে ওই এলাকার মোঃ মোস্তাকিম মিয়ার ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১১ জুলাই) দুপুরে মাজহারুল ইসলাম তুফান মেম্বার এর বাড়ির পাশের একটি পুকুরে কয়েকজন বন্ধু মিলে গোসল করতে নামে। দীর্ঘ সময় ধরে সে পানিতে থাকার পরেও ওপরে উঠে না আসায় আশপাশের লোকজনের সন্দেহ হয়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকেই তার নিথর দেহ উদ্ধার করে রংপুর ফায়ার সার্ভিস ডুবুরি ইউনিট

 

হঠাৎ এমন দুর্ঘটনায় তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। ফায়ার সার্ভিস গঙ্গাচড়া ও রংপুর যৌথ ইউনিট ৫ নং খলেয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেবিউল হক লিটন লিখিত দিয়ে ওই কিশোরের মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করেন। এদিকে এলাকার মানুষ শিশুটির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।


More News Of This Category