• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

রংপুরে পাট বীজ উৎপাদন প্রযুক্তি ছড়াতে বিজেআরআই-এর দিনব্যাপী কর্মসূচি

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম), রংপুর
সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

পাট ও পাটজাতীয় ফসলের বীজ উৎপাদন প্রযুক্তি কৃষকদের মাঝে জনপ্রিয় করতে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের (বিজেআরআই) পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্র, রংপুরে দিনব্যাপী ব্যাপক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা ফাউন্ডেশনের (কেজিএফ) অর্থায়নে ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখে আয়োজিত এই কর্মসূচিতে প্রশিক্ষণ ও দুটি মাঠ দিবস সফলভাবে সম্পন্ন করা হয়।

 

সকালে পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্রের প্রশিক্ষণ কক্ষে পাট ও পাটজাতীয় ফসলের বীজ উৎপাদন প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কেন্দ্র প্রধান ড. মো. রিশাদ আবদুল্লাহর সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেআরআই-এর মহাপরিচালক কৃষিবিদ ড. নার্গীস আক্তার। এ সময় সংশ্লিষ্ট ঊর্ধ্বতন বিজ্ঞানী ও কর্মকর্তারা কৃষকদের উন্নত বীজ উৎপাদনের আধুনিক কৌশল সম্পর্কে ধারণা দেন।

 

এ ছাড়া রংপুর সদর ও বদরগঞ্জে পৃথক দুটি মাঠ দিবসের মাধ্যমে তোষা পাট, কেনাফসহ নতুন অবমুক্ত জাতের বীজ উৎপাদন প্রযুক্তি হাতে-কলমে প্রদর্শন করা হয়। মাঠ পর্যায়ে কৃষকরা নতুন জাতের ফলন ও বীজ সংরক্ষণ পদ্ধতি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান।

 

অনুষ্ঠানে বিজেআরআই-এর মহাপরিচালক বলেন, উন্নত মানের পাট ও পাটজাতীয় ফসলের বীজ উৎপাদনের মাধ্যমে কৃষকদের আত্মনির্ভরশীল করা এবং স্থানীয় পর্যায়ে মানসম্মত বীজের সরবরাহ নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

 

এই দিনব্যাপী আয়োজন পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্র, রংপুরের গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।


More News Of This Category