• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

রংপুরে নারীকে পুড়িয়ে হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩

রফিকুল ইসলাম বাবুল, সিনিয়র রিপোর্টার ( ক্রাইম ) রংপুর
মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

রংপুর জেলার বদরগঞ্জ থানায় নারীকে আগুনে পুড়িয়ে হত্যা মামলার প্রধান পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩ এর একটি অভিযানিক দল।

বাদী কর্তৃক দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায় যে, ৩ বছর পূর্বে ধৃত আসামি মোহাম্মদ আলী (৪০) এর সহিত ভিকটিমের বিবাহের পর থেকেই ভিকটিমকে প্রায় সময় মারপিট করা হতো এবং বিভিন্ন সময় আসামি ভিকটিমকে প্রাননাশের হুমকি দিত। গত ২১/০২/২০২৫ ইং তারিখে বেলা অনুমান ১২.৩০ ঘটিকার সময় রংপুর জেলার বদরগঞ্জ থানাধীন ০৯ দামোদরপুর ইউনিয়নের আমরুলবাড়ী কামারপাড়া গ্রামস্থ জনৈক হরলাল এর ভুট্টা ক্ষেত হতে ভিকটিমের মুখসহ শরীর আগুনে ঝলসানো অবস্থায় মৃতদেহ পাওয়া যায়। পরবর্তীতে ভিকটিমের মা মোছাঃ ফরিদা বাদী হয়ে রংপুর জেলার বদরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-১৮ তারিখ-২২/০২/২০২৫ খ্রিঃ, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড-১৮৬০।

বিষয়টি নিয়ে প্রিন্ট, ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়া এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৩, সিপিসি-১ দিনাজপুরের একটি আভিযানিক দল সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে ইং ০৮/০৯/২০২৫ তারিখ বিকাল ০৩.১০ ঘটিকার সময় ভিকটিমের ২য় স্বামী আসামী মোহাম্মদ আলী (৩৫), পিতা- মোঃ আবুজার শাহ, সাং- মৌয়াগাছ স্কুলপাড়া, থানা- বদরগঞ্জ, জেলা- রংপুর’কে নীলফামারী জেলার সৈয়দপুর থানাধীন তেলিপাড়া বিমানবন্দর এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী ।


More News Of This Category