1. info2@icrbd24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@icrbd24.com : admin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
র‍্যাব ১৩ ও র‍্যাব১০ এর যৌথ অভিযান

রংপুরের তারাগঞ্জের জোড়া খুনের মামলার পলাতক প্রধান আসামি ঢাকায় গ্রেফতার

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম) রংপুর
  • আপডেট টাইম : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬

রংপুরের তারাগঞ্জ থানার বহুল আলোচিত জোড়া হত্যা মামলার পলাতক প্রধান আসামিকে ঢাকার শাহবাগ এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব। র‍্যাব-১৩ ও র‍্যাব-১০ এর যৌথ অভিযানে সোমবার (২৪ জানুয়ারি ২০২৬) বিকাল সাড়ে ৪টার দিকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামির নাম মোঃ মেহেদী হাসান (৩০)। তিনি রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার ফরিদাবাদ গ্রামের বাসিন্দা। র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত ৯ আগস্ট ২০২৫ তারিখে রংপুরের তারাগঞ্জ উপজেলায় সন্দেহের বশবর্তী হয়ে গণপিটুনিতে রুপলাল রবিদাস ও প্রদীপ লাল নামে দুই ব্যক্তি নিহত হন। এ ঘটনায় নিহত রুপলাল রবিদাসের স্ত্রী বাদী হয়ে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ঘটনাটি দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলে আসামিদের গ্রেফতারে র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা জোরদার করে। গ্রেফতারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2013- 2026