• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

মেহেরপুরে তিন ইটভাটা ব্ন্ধ, ৬ লাখ টাকা জরিমানা

সংবাদদাতা:
বুধবার, ১২ মার্চ, ২০২৫

মেহেরপুরের গাংনীতে তিনটি অবৈধ ইটভাটাকে ছয় লাখ টাকা জরিমানা করে বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১২ মার্চ) দুপুরে উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি সাজেদুল ইসলাম জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই মেহেরপুরের গাংনীতে অবৈধভাবে ইটভাটা স্থাপন করে ইট প্রস্তুত ও বিক্রি করা হচ্ছে। অবৈধ এসব ইটভাটার বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযানের অংশ হিসেবে অভিযান শুরু হয়। সরকারি আদেশ অমান্য করায় ভাটপাড়া রিপন ব্রিকস থেকে দুই লাখ টাকা, কসবা হিরা ব্রিকস থেকে দুই লাখ টাকা ও মহিষাখোলা টু স্টার ব্রিকস থেকে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোজাফ্ফর হোসেন, সেনাবাহিনী ও পুলিশের পৃথক দুটি টিম।


More News Of This Category