• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

মামলা ও পলাতক থাকার পরও বহাল ইউপি চেয়ারম্যান

সংবাদদাতা:
বুধবার, ১২ মার্চ, ২০২৫

শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বেশিরভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা আত্মগোপনে রয়েছেন। দপ্তরে অনুপস্থিত থাকার কারণে তাদের স্থানে সরকারি কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু তার ব্যতিক্রম ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়ন পরিষদে।

৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদ হোসেন রিপনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়। এরপর তিনি উপজেলা বিএনপি নেতাদের ম্যানেজ করে ইউনিয়ন পরিষদে উপস্থিত হতেন। গত দুই মাস ধরে তিনি অনুপস্থিত। এরপরও স্বপদে বহাল। বর্তমানে তার স্থানে দায়িত্ব পালন করছেন ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মোস্তফা কামাল। তিনিও একই মামলার আসামি।

শৌলজালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলম বলেন, ৪ আগস্ট চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপনের নেতৃত্ব ছাত্রদের ওপর হামলা চালানো হয়। তার বিরুদ্ধে মামলা হলেও তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বহাল আছেন। প্যানেলে চেয়ারম্যান মোস্তফা কামালও মামলার আসামি।

যুবদল নেতা রিয়াজুল হক ও মাসুম বিল্লাহ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারীদের বিরুদ্ধে মামলা হলেও তারা গ্রেফতার হননি।

আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন বলেন, আমাদের নামে মামলা হয়েছে, তা রাজনৈতিক মামলা। উচ্চ আদালত থেকে জামিনে আছি। বাইরে অফিসিয়াল কাজে গেলে তখন মোস্তফা কামাল প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

মোস্তফা কামাল বলেন, আমাদের নামে মামলা হলে আমরা উচ্চ আদালত থেকে জামিন নিয়ে এসেছি। চেয়ারম্যান না থাকলে তখন আমি প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করি।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মং চেনলা বলেন, কাউকে গ্রেফতার করা হয়নি।

কেন গ্রেফতার করা হয়নি এমন প্রশ্নে তিনি বলেন, বাদী আসুক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, আমাদের কাছে কোনো মামলার কাগজ আসেনি। আমরা দুবার ভিজিটে গিয়ে তাকে উপস্থিত পেয়েছি। তিনি উপস্থিত না থাকলেও প্যানেল চেয়ারম্যান দায়িত্ব পালন করছেন। আর কোনো অভিযোগ পাইনি।


More News Of This Category