• রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বীরগঞ্জে র‌্যাবের অভিযানে ১৬ ইঞ্চির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টাকা তো দেবেই না, ধন্যবাদও দেবে না? সাবেক মন্ত্রী সামাদ আজাদ মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, জালে ৩ ব্যবসায়ী পেশাদার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ডোমারে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন বই যার বন্ধু, সে কখনো একা নয় খেলার মাঠ উন্মুক্তের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি লালমনিরহাটের গণধর্ষণ মামলার আসামি রংপুরে গ্রেফতার দেবীগঞ্জে লাভজনক ফসলের খোঁজে চিয়া সিড চাষ শুরু করলেন কৃষক খোরশেদ আলম পঞ্চগড়ে ভুট্টা চাষে সফলতার গল্প, সার্কেল সীড কোম্পানির মাঠ দিবস অনুষ্ঠিত⁠

মবের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন

সংবাদদাতা:
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

দেশে আর কোনোভাবেই মবের কোনো ঘটনা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সরকার গঠনের পর সচিবালয়ে নিজের দফতরে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এ সময় সালাহউদ্দিন বলেন, ‘বাংলাদেশে মব কালচার শেষ। মব কালচারকে আর কোনোভাবে উৎসাহিত করা যাবে না। দাবি দাওয়া থাকবে, তা যথাযথ প্রক্রিয়ায় উত্থাপন করতে হবে। মিছিল সমাবেশ করতে পারবে, ডেমোক্রেটিক কালচার অব্যাহত থাকবে কিন্তু দাবি আদায়ের ক্ষেত্রে মহাসড়ক বন্ধ করা যাবে না। দাবি আদায়ের জন্য মব কালচার সহ্য করা হবে না।’

পুলিশ বাহিনীকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বলেন, ‘মন্ত্রণালয় মানে বাংলাদেশের মানুষ জানেই পুলিশ। পুলিশকে জনগণেন বন্ধু বানাতে হবে। যে ভাবমূর্তি আগে নষ্ট হয়েছে সেটার উত্তরণ ঘটাতে হবে।’

মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত রাখার বার্তা দিয়ে সালাহউদ্দিন বলেন, ‘টোটালি করাপশন ফ্রি মিনিস্ট্রি বানাতে হবে, সবার দায়বদ্ধতা, স্বচ্ছতা থাকবে। যে কেউ বাহিনীর মধ্যে অপরাধে জড়িত থাকলে সাথে সাথে তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।’

 


More News Of This Category