• সোমবার, ১৮ মে ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারে প্রশিকার ৯০ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করলেন ওসি হাবিবুল্লাহ বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বীরগঞ্জে র‌্যাবের অভিযানে ১৬ ইঞ্চির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টাকা তো দেবেই না, ধন্যবাদও দেবে না? সাবেক মন্ত্রী সামাদ আজাদ মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, জালে ৩ ব্যবসায়ী পেশাদার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ডোমারে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন বই যার বন্ধু, সে কখনো একা নয় খেলার মাঠ উন্মুক্তের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি লালমনিরহাটের গণধর্ষণ মামলার আসামি রংপুরে গ্রেফতার দেবীগঞ্জে লাভজনক ফসলের খোঁজে চিয়া সিড চাষ শুরু করলেন কৃষক খোরশেদ আলম

ভারতে পালানোর সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্পাদক বেনাপোলে আটক

রফিকুল ইসলাম, বেনাপোল
মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

ভারতে পালিয়ে যাওয়ার সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম শাহাবুদ্দিন আজম কে আটক করেছে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ। তিনি গোপালগঞ্জ সদরের বীণাপাণি গার্লস স্কুল রোড এলাকার মৃত মঈন উদ্দিনের ছেলে।

 

মঙ্গলবার (১০)ই জুন দুপুর সাড়ে ১১ টার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন মুন্সী জানান, গোপন সূত্রে ইমিগ্রেশনে খবর আসে, গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আযম ভারতে পাড়ি জমাবে। এমন সংবাদের ভিত্তিতে বহির্গমন বিভাগের সকল কর্মকর্তাকে সতর্ক করে দেওয়া হয়। পরবর্তীতে এগারোটার দিকে তার পাসপোর্ট টি ডেস্কে জমা দিলে, যাচাই-বাছাই করে তাকে আটক করা হয়। তার নামে গোপালগঞ্জ সদর থানায় একাধিক মামলা রয়েছে।

 

এ বিষয়ে বেনাপোল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া জানান, ইমিগ্রেশনে আটক আসামি আওয়ামী লীগ নেতা শাহাবুদ্দিনকে গোপালগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।


More News Of This Category