• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

বেতগাড়ী  ইউনিয়নে কর্মসৃজন কর্মসূচির উপকারভোগী নির্বাচনে লটারী অনুষ্ঠিত

রফিকুল ইসলাম সাবুল
শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী  ইউনিয়নে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) এর উপকারভোগী নির্বাচনের জন্য লটারী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার  দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে
উন্মুক্ত লটারীর মাধ্যমে ২শ ৪৮ জন শ্রমিক নির্বাচিত করা হয়।
বেতগাড়ী  ইউপি প্রশাসক ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ আসাদুজ্জামান এর
সভাপতিত্বে অনুষ্ঠানে ট্যাগ অফিসার ও উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উপ সহকারী প্রকৌশলী আতাউর রহমান, বেতগাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম, ইউনিয়ন সেক্রেটারি বিএনপি মোঃ হাবিবুর রহমান রিপন, উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ সাইফুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টি’র প্রতিনিধি মোঃ তৈয়ব উদ্দীন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বেতগাড়ী ইউনিয়ন শাখার সেক্রেটারী হাফেজ শহিদুল ইসলামসহ সকল ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।


More News Of This Category